গোয়ালন্দে ২০ টাকায় মিলল দুপুরের খাবার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১২ ডিসেম্বর ২০২৪, ১২:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে ২০ টাকায় মিলল দুপুরের খাবার

রাজবাড়ীর গোয়ালন্দে একটি চমৎকার উদ্যোগ গ্রহণ করেছে সান-সাইন কলেজিয়েট স্কুল। মাত্র ২০ টাকায় একবেলার রান্না করা খাবার বিক্রি করে প্রশংসা কুড়িয়েছে এই শিক্ষাপ্রতিষ্ঠান।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে গোয়ালন্দ বাসস্ট্যান্ডের সামনে স্কুলটির পক্ষ থেকে প্যাকেটজাত খাবার বিক্রি করা হয়। প্রতিটি প্যাকেটে ছিল ২ প্লেট সাদা ভাত, একটি ডিম, সবজি, ডাল এবং ২৫০ মিলিলিটার একটি মাম পানির বোতল। এসব খাবার একজন মানুষের পেট ভরে খাওয়ার জন্য যথেষ্ট। সরেজমিনে দেখা যায়, স্কুলটির শিক্ষক ও শিক্ষার্থীরা নিজ উদ্যোগে রান্না করে খাবারগুলো প্যাকেট করে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে টেবিলে সাজিয়ে বিক্রি করছেন। এ দিন প্রায় ২৫০টি প্যাকেট খাবার মাত্র ২০ টাকায় বিক্রি করা হয়। টেবিলের সামনে একটি মূল্যতালিকা টাঙানো ছিল, যেখানে উল্লেখ ছিল: “২০ টাকায় খাবার পাওয়া যায়। বিশেষ দ্রষ্টব্য: টাকা না থাকলে বিনামূল্যে খাবার সংগ্রহ করতে পারবেন।”

সান-সাইন কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক নুরতাজ আলম রবিন জানান, “৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের ‘জীবন ও জীবিকা’ বিষয়ক প্রাকটিক্যাল পরীক্ষার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের বাস্তব জীবনের অভিজ্ঞতা অর্জন এবং সমাজসেবায় অবদান রাখার জন্য এ আয়োজন করা হয়েছে।”

স্থানীয়রা এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “অতি সাশ্রয়ী মূল্যে এমন আয়োজন সাধারণ মানুষের জন্য বড় উপকার বয়ে এনেছে। শিক্ষার্থীদের এই ধরনের উদ্যোগ ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।” সান-সাইন কলেজিয়েট স্কুলের এই উদ্যোগ শিক্ষা ও সমাজসেবার একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। এটি শিক্ষার্থীদের বাস্তবজীবনের অভিজ্ঞতা অর্জন এবং মানুষের সেবায় উৎসাহী হয়ে ওঠার পথ দেখাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালুখালীর দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

পাংশায় বসত বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

কালুখালীতে বাস, ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষ

কালুখালীতে অসহায় পরিবার পেল নতুন ঘর

পাংশায় পবিত্র কোরআন পোড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

বিশ্ব পরিবেশ দিবসে রাজবাড়ীতে র‍্যালি ও আলোচনা সভা

আন্ধারমানিক স. প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান খাঁনের বিদায় সংর্বধনা

৫ম ও ২য় শ্রেণী পড়ুয়া প্রেমিক-প্রেমিকা, পুলিশের সন্দেহে ধরা

যাত্রী‌দের বিনামূল্যে পানি পান করানো মুন্নু শেখকে আর্থিক সহায়তা প্রদান

রাজবাড়ীতে ৬ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

১০

রাজবাড়ীতে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন

১১

গোয়ালন্দে ফল উৎসব অনুষ্ঠিত

১২

পাংশায় এইচএসসি পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন, ৩ পরীক্ষার্থী বহিষ্কার

১৩

পাংশায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

পাংশায় হত্যা মামলার বাদীর উপর হামলা, থানায় জিডি 

১৫

এবার ঘর নির্মাণ করে অসহায় বৃদ্ধের পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা রোমান

১৬

দালাল চক্রের ফাঁদে পড়ে ইরান যাত্রা, বুকে গুলি নিয়ে দেশে ফিরলেন

১৭

পাংশায় রাতের আঁধারে ভেঙে গেল কৃষকের স্বপ্ন

১৮

রাজবাড়ীতে ‘স্বাধীনতা’ প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত

১৯

সাংবাদ সম্মেলনে স্বজনদের অভিযোগ : হত্যা মামলার বাদী পরিবারকে আসামি পক্ষের হুমকি

২০