কালুখালীর কদম আলীকে হত্যা করা হয়েছে দাবী পরিবারের - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২০ ডিসেম্বর ২০২৪, ৮:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালুখালীর কদম আলীকে হত্যা করা হয়েছে দাবী পরিবারের

রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের হরিণবাড়ীয়া গ্রামের কদম আলী একজন সহজ সড়ল প্রকৃতির লোক। কৃষি কাজই তার প্রধান পেশা, ৩টি কণ্যা ও এক ছেলের পিতা তিনি। ৯ ডিসেম্বর বাড়ী থেকে বাজারে গিয়েছিল শাক সবজি বিক্রি করতে ফিরতে হয়েছে লাশ হয়ে।

এ ঘটনায় কালুখালী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এ দিকে এ ঘটনায় বিচার দাবী করে রাজবাড়ীর আদালতে একটি মামলা দায়ের করেছে নিহত কদম আলীর স্ত্রী কাকলী খাতুন। মামলার এজাহারে নিজের মেয়ের স্বামী শশুড়কে আসামী করা হয়েছে। মামলার আসামী করা হয়েছে আলমীর শেখ,আবুল হোসেন শেখ,জাহাঙ্গীর শেখ,সাকিল শেখ,রাসেল মোল্লা,পলাশ ফকিরসহ অজ্ঞাত ৭-৮ জনের বিরুদ্ধে।

মামলার এজহারে উল্লেখ্য করা হয়েছে কৃষক কদম আলী নিজের উৎপাদিত পূন্য বিক্রিয় করার জন্য হড়িন বাড়িয়া বাজারে যান তার পন্য বিক্রি শেষে বাড়ী ফেরার সময় রাত আনুমানিক ১০ টার দিকে নারানদিয়া মাঠের মধ্যে মন্টুর রসুন ক্ষেতে পূর্বে থেকে ওৎ পেতে থাকা উপরক্ত আসামীরা কৃষক কদম আলীর গায়ের জ্যাকেট খুলে তার গলায় ফাস লাগিয়ে হত্যা করেছে। এ ঘটনার আগেও ওই আসামীদের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন-হুমকি প্রর্দশনের জন্য ৭ ধারার মামলাসহ একাধিক মামলা চলমান রয়েছে বলে কৃষক কদম আলী স্ত্রী কাকলি খাতুন জানান। তিনি আরো বলেন-আমরা গরীব মানুষ তাই বিচার পাচ্ছি না, থানায় মামলা নেই নি। কোর্টে মামলা করেছি, সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দিয়েছি। আমি আমার স্বামী হত্যার বিচার চাই। কৃষক কদম আলী মেয়ে আসমা খাতুন বলেন-বাবাকে হারিয়ে আমরা দিশেহারা আমার বাবা একজন সহজ প্রকৃতির লোক ছিল তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে আমি আমার পিতা হত্যার বিচার চাই। আমরা অসহায় দরিদ্র মানুষ তাই আমাদের পক্ষে কেউ নেই আমরা সঠিক বিচার থেকে বঞ্চিত হচ্ছি। এ ঘটনার পর আসামীরা সকলেই এলাকা থেকে পালিয়ে রয়েছে এখনও কোন আসামী গ্রেফতার না হওয়ায় আমরা শংস্কিত।

এ ব্যাপারে কালুখালী থানার অফিসার ইনচার্জ বলেন- কদম আলীকে হত্যা করা হয়েছে কিনা ময়নাতদন্তের রির্পোট আসলেই জানা যাবে। প্রাথমিক ভাবে এটা একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতদিয়ায় নারীকে বিদ্যুৎস্পর্শে হত্যার পর লাশ গুমের চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

রাজবাড়ী‌তে বাড়‌ছে ডেঙ্গু রোগীর সংখ‌্যা, ২৪ ঘন্টায় ১০ জন হাসপাতালে ভর্তি

মাছপাড়ায় ট্রেনে কাটা পড়ে মায়ের মৃত্যু সৌভাগ্যক্রমে বেঁচে গেলো শিশু

দৌলত‌দিয়ায় অ‌বৈধ কা‌রেন্ট জালসহ জেলে আটক

দৌলতদিয়ায় অসহায় নারীদের পুনর্বাসন চাহিদা নিরুপন জরিপের উদ্বোধন

পাংশায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান 

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামীসহ ৪জন গ্রেপ্তার

রেলপথ সচিবের রাজবাড়ীতে সম্ভাব্য ক্যারেজ ওয়ার্কশপ নির্মাণ এলাকাসহ বি‌ভিন্নস্থান পরিদর্শন

রাজবাড়ী‌তে বিভাগীয় কমিশনা‌রের স্কুল-হাসপাতালসহ বি‌ভিন্ন প্রতিষ্ঠান প‌রিদর্শন

প্রেমের বিয়ের চার মাস পর ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

১০

রাশিয়ায় বিস্ফোরণে নিখোঁজ থাকা ২ জনই পাংশার, খোঁজ মিলেছে ১ জনের

১১

অনিয়ম, দুর্ণীতি আর স্বেচ্ছাচারিতার আখড়া গোয়ালন্দের বিদ্যুত অফিস

১২

রাজবাড়ী‌তে ইয়াবাসহ দুই নারী মেম্বর গ্রেফতার

১৩

দৌলতদিয়ায় ডুবোচরে ফেরি আটকা, সাংবাদিক দেখে ফেরির মাস্টার-সুকানির পলায়ন

১৪

রাজবাড়ীতে স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে

১৫

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামীসহ ৫জন গ্রেপ্তার

১৬

পাংশায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি! 

১৭

রাজবাড়ী সেনা পাব‌লিক স্কুল এন্ড ক‌লে‌জের উদ্বোধন কর‌লেন সেনা প্রধান

১৮

গোয়ালন্দে নৃশংস হত্যাকান্ডের ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, ভাইসহ গ্রেপ্তার ৩

১৯

গোয়লন্দে দিন-দুপুরে নৃশংস খুন

২০