বৃষ্টিতে ভিজে নাক বন্ধ? ঘরোয়া উপায়ে অস্বস্তি দূর করুন - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৫ সেপ্টেম্বর ২০২৪, ৬:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বৃষ্টিতে ভিজে নাক বন্ধ? ঘরোয়া উপায়ে অস্বস্তি দূর করুন

বৃষ্টিতে ভিজে কাকভেজা হয়ে অফিসে গেলে জ্বর, সর্দি-কাশিতে ভোগেন অনেকে। অনেকের আবার নাক বন্ধ হয়ে যায়। চিকিৎসকের পরামর্শ নিয়ে নাকের ড্রপ দিয়েও অনেক সময় কাজ হয় না। ঠান্ডা লাগলেই যাঁদের নাক বন্ধ হয়ে যায় তাঁরা ঘরোয়া কিছু টোটকায় ভরসা রাখতে পারেন। নাক বন্ধ হলে ঘরোয়া টোটকা মানলে দ্রুতই অস্বস্তি দূর হবে।

রসুন পানি: এক কাপ পানিতে দুই-তিন কোয়া রসুন ও আধা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। নিয়মিত এই পানি পান করলে নাক পরিষ্কার হয়ে যাবে। সকালে খালি পেটে কাঁচা রসুন চিবিয়ে খেলেও উপকার পাবেন।

গরম ভাপ: ফুটন্ত পানির মধ্যে জোয়ান গুঁড়ো কিংবা কালোজিরের গুঁড়ো মিশিয়ে সেই পানির ভাপ নিন। এতে বন্ধ নাক খুলে যাবে, মাথা ভার, মাথা যন্ত্রণার হাত থেকেও আরাম পাবেন।

গরম পানিতে গোসল: নাক বন্ধের সমস্যা দূর করতে গরম পানিতে গোসল করতে পারেন। গরম পানিতে গোসল করলে বন্ধ নাক খুলে যায়। এর পাশাপাশি, যত সম্ভব গরম পানীয় পান করুন।

লবণ পানি: দুই কাপ গরম পানিতে এক চা চামচ লবণ মিশিয়ে নিন। নাকের একটি ছিদ্র বন্ধ করে ওই পানি অন্য ছিদ্র দিয়ে টানতে থাকুন। মুখ দিয়ে পানি  বের করে দিন। নাক পরিষ্কার হয়ে যাবে।

গোলমরিচ: বন্ধ নাক খুলতে গোলমরিচ বেশ উপকারী। হাতের তালুতে অল্প একটু গোলমরিচ গুঁড়ো নিয়ে সামান্য সরিষার তেল দিন। আঙুলে লাগিয়ে নাকের কাছে ধরুন। হাঁচি হবে। সেই সঙ্গেই নাক একেবারে পরিষ্কার হয়ে যাবে। সর্ষের তেল নাক দিয়ে টানলেও বন্ধ নাক খুলে যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামীসহ ৫জন গ্রেপ্তার

পাংশায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি! 

রাজবাড়ী সেনা পাব‌লিক স্কুল এন্ড ক‌লে‌জের উদ্বোধন কর‌লেন সেনা প্রধান

গোয়ালন্দে নৃশংস হত্যাকান্ডের ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, ভাইসহ গ্রেপ্তার ৩

গোয়লন্দে দিন-দুপুরে নৃশংস খুন

চিকিৎসায় অবহেলার অভিযোগে নিহত বালিয়াকান্দির কনিকা মন্ডলের বাড়িতে স্বাস্থ্যমন্ত্রী

সিজারের পর পেটে গজ রেখে সেলাই: ৫১ দিন পর প্রসূতির মৃত্যু

রাজবাড়ী‌তে সব‌জি রাখার মি‌নি কোল্ড স্টো‌রে‌জের উদ্বোধন

জলাবদ্ধতা নিরস‌নে সু‌বিধাব‌ঞ্চিত‌দের পা‌শে ছাত্রদল নেতা

স্বর্ণপদকজয়ী রাজবাড়ীর কৃতিসন্তান সাঁতারু রাফিকে সংবর্ধণা

১০

রাজবাড়ী‌তে স্বেচ্ছা‌সেবকদ‌লের প্রতিষ্ঠাবা‌র্ষিকী পালন

১১

পাংশায় নিখোঁজের একদিন পর দুই সন্তানের জননীর লাশ উদ্ধার

১২

পাংশায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

১৩

রাজবাড়ীতে নৌযান শুমা‌রির র‌্যা‌লি ও সভা অনু‌ষ্ঠিত

১৪

গোয়ালন্দে অবৈধ ভাবে সার পাচারের দায়ে জরিমানা

১৫

রাজবাড়ীতে পৃথক অভিযানে ৯ আসামি গ্রেপ্তার

১৬

কালুখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, চালকের মৃত্যু

১৭

পাংশায় ৩ জুয়েলারিসহ ৪ দোকানে ডাকাতি, আটক-১

১৮

পাংশায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ্যদের মাঝে টিন ও অর্থ বিতরণ

১৯

গোয়ালন্দে নিরাপদ খাদ্য ব্যাবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

২০