রাজবাড়ী প্রিমিয়ার লিগ সিজন-২ এর খে‌লোয়ার নিলাম অনু‌ষ্ঠিত, অংশ নে‌বে ৮ দল - Rajbari
রু‌বেলুর রহমান
১৯ সেপ্টেম্বর ২০২৬, ১:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ী প্রিমিয়ার লিগ সিজন-২ এর খে‌লোয়ার নিলাম অনু‌ষ্ঠিত, অংশ নে‌বে ৮ দল

“খেল‌বে রাজবাড়ী, জিত‌বে রাজবাড়ী” এই প্রতিপাদ‌্যকে সাম‌নে রে‌খে রাজবাড়ী প্রিমিয়ার‌ লিগ সিজন-২ এর মেগা খে‌লোয়ার নিলাম অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। শ‌নিবার (১৯ সে‌প্টেম্বর) সকাল থে‌কে রাজবাড়ী পৌর ক‌মিউনি‌টি সেন্টা‌রে রাজবাড়ী জেলার সকল ক্রিকেটপ্রেমী বৃন্দের উদ্দ্যো‌গে এই নিলাম অনুষ্ঠিত হয়।

নিলা‌মে আইকন খে‌লোয়ারসহ এ-প্লাস, বি ও সি ক‌্যাটাগ‌রিতে খে‌লোয়ার নিলাম হয়। এতে সর্বনিম্ন দেড় হাজার থে‌কে শুরু হয় নিলাম। ‌নিলা‌মের তা‌লিকায় ১৮২ জন খে‌লোয়ারের নাম থাক‌লেও চুরান্ত ভা‌বে ১২৮ জন খে‌লোয়ার‌কে মনো‌নিত করা হ‌বে। এদি‌কে নিলা‌মে অংশ গ্রহনকারী দলগু‌লো হ‌লো, রাজবাড়ীর শু‌ভেচ্ছা স্পো‌টিং ক্লাব, দুরন্ত ক্রিকেট একাদশ, জ‌সিম স্মৃতি সংঘ পাকু‌রিকান্দা,  তোয়া মা‌ল্টি‌মি‌ডিয়া ক্রিকেট একাদশ, হাজী সোবহান মেম্বার স্পো‌টিং ক্লাব, সুজন মা‌লিক স্পো‌টিং ক্লাব, ফা‌তেমা সুপার কিং, সিংগা বাজার চাচা ভা‌তিজা ক্লাব। এতে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, রাজবাড়ী পৌরসভার মেয়র প্রার্থী ও জেলা ছাত্রদ‌লের আহ্বায়ক আরিফুল ইসলাম‌ রোমান। অন‌্যা‌ন্যের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন, রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের সদস‌্য মে‌হেদী হাসান রনি, না‌হিদ হো‌সেন, যু্ব নেতা সো‌হেল রানা, ব‌্যাংক কর্মকর্তা নীল আকাশ সহ ক্রিকেট‌প্রেমীরা।

প্রধান অ‌তি‌থি রাজবাড়ী পৌরসভার মেযর প্রার্থী ও জেলা ছাত্রদ‌লের আহ্বায়ক আরিফুল ইসলাম‌ রোমান ব‌লেন, খেলাধুলা শরীর ও মনকে চাঙ্গা রাখার পাশাপাশি আমাদের সুস্থ জীবনের পথ দেখায়, তাই এর কোনো বিকল্প নেই। এরই ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো আবারও মাঠে গড়াতে যাচ্ছে রাজবাড়ী প্রিমিয়ার লিগ। গত বছরও অত্যন্ত আনন্দমুখর ও সুন্দর পরিবেশে টুর্নামেন্টটি সম্পন্ন হয়েছিল। যুবসমাজকে মাদকের হাত থেকে দূরে রাখতে এবং মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফ‌লে এই আসরে অংশগ্রহণকারী সকল খেলোয়াড় ও দল মালিকদের প্রতি রইল আন্তরিক শুভকামনা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী সরকারী ক‌লে‌জে “বাঁধ‌ন” এর তিন দিনব‌্যাপী বিনামূ‌ল্যে র‌ক্তের গ্রুপ নির্নয় শুরু

দৌলতদিয়ায় পার্কিংয়ে থাকা বাসে আগুন, অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা

রাজবাড়ী প্রিমিয়ার লিগ সিজন-২ এর খে‌লোয়ার নিলাম অনু‌ষ্ঠিত, অংশ নে‌বে ৮ দল

ডাক্তার না হয়েও আল্ট্রাসনোগ্রাফি করান ডায়াগনস্টিক সেন্টারের মালিক

রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাজবাড়ী‌তে হ‌রিজন ঐক‌্য প‌রিষদের ত্রি-বা‌র্ষিক নির্বাচন সম্পন্ন

পাংশায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কালুখালীর হরিণবাড়িয়া চরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের কারখানায় ছয়লাপ

রাশিয়ায় নিহত রাজবাড়ীর সেন্টুর লাশ ২৩ দিনপর  দাফন 

গোয়ালন্দে অস্ত্র ও ককটেলসহ একজন গ্রেপ্তার

১০

রাজবাড়ীতে বিকাশ প্রতারণা চক্রের দুই সক্রিয় সদস্য গ্রেপ্তার

১১

রাজবাড়ী‌তে জিপিএ-৫ প্রাপ্ত ৪ শতা‌ধিক শিক্ষার্থীকে সংবর্ধনা

১২

কালুখালীতে শেষ হলো তিন দিনের নৌকাবাইচ

১৩

এ কেমন শত্রুতা! বিষ প্রয়োগ করে ৮ লক্ষাধিক টাকার মাছ নিধন

১৪

সংবাদ প্রকাশের জের! গোয়ালন্দে সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগ

১৫

গোয়ালন্দের বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন রাজবাড়ীর জেলা প্রশাসক

১৬

ডেঙ্গু প্রতিরো‌ধে রাজবাড়ী‌তে হাসপাতা‌লে রেড‌ ক্রিসেন্টের প‌রিচ্ছন্নতা অভিযান

১৭

দৌলতদিয়া থেকে ৫ শিশু উদ্ধার

১৮

কালুখালীতে ৩ দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা শুরু

১৯

দৌলতদিয়ায় হেরোইনসহ নারী মাদক কারবারি আটক

২০