গোয়ালন্দে অটোরিকশা হতে চাঁদা বন্ধের দাবিতে বিক্ষোভ  - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২৪, ৮:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে অটোরিকশা হতে চাঁদা বন্ধের দাবিতে বিক্ষোভ 

 

রাজবাড়ী গোয়ালন্দে অটোরিকশা হতে পৌর পার্কিং ও অটোরিকশা মালিক সমিতির নামে চাঁদা বন্ধের দাবিতে বিক্ষোভ করেছে উপজেলা অটোরিকশা চালকেরা।

রবিবার (৮ সেপ্টেম্বর) গোয়ালন্দ উপজেলা মাঠ চত্বরে অটোরিকশা থামিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে মহাসড়ক দিয়ে গোয়ালন্দ বাসস্ট্যান্ডে হয়ে পৌরসভায় গিয়ে শেষ হয়। পরবর্তীতে বিকালে উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী অফিসের কার্যালয়ে বসে বিষয়টি সমাধানের সিদ্ধান্ত নেন।

এসময় অটোরিকশা চালকরা অভিযোগ করে বলেন, ৫ আগস্ট দেশ নতুনভাবে দেশ স্বাধীন হওয়ার পরে কোথাও চাঁদা দিতে হয় না। কিন্ত গোয়ালন্দ অটোরিকশা চালাতে গেলে পৌর পার্কিং বাবদ ২৫ টাকা এবং অটোরিকশা মালিক সমিতির নাম করে দিতে হয় ১০ টাকা। দৌলতদিয়া ঘাটে প্রতিবার অটো নিয়ে গেলেই দিতে হয় ১০ টাকা। তারা অভিযোগ করে আরও বলেন, অটোরিকশার চাঁদা না দিলে মারধর করে পুলিশের কাছে দিয়ে মামলা দেয়ার ভয়ভীতি দেখায়। দাবিগুলো হলো, পৌর পার্কিং এর নামে চাঁদা বন্ধ করতে হবে, মালিক সমিতির চাঁদা বন্ধ করতে হবে, দৌলতদিয়া টার্মিনালের চাঁদা বন্ধ করতে হবে, পুলিশ ডিউটি ব্যবস্থা বন্ধ করতে হবে ও হাইওয়ে পুলিশ অটো ধরে ২৬০০শ টাকা চাঁদা বা মামলা বন্ধ করতে হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও জ্যোতি বিকাশ চন্দ্র জানান, আমরা বিকালে অটোচালকদের সাথে বসেছিলাম, তাদের দাবিগুলো শুনেছি। আজ পৌরসভায় প্রশাসক আসেননি বলে তাদের সমস্যা সমাধান করতে পারিনি। আমরা তিনদিনের সময় নিয়েছি। আগামী মঙ্গলবার পৌরসভার প্রশাসক আসলে বসে তাদের সমস্যাগুলো সমাধান করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালুখালীর দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

পাংশায় বসত বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

কালুখালীতে বাস, ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষ

কালুখালীতে অসহায় পরিবার পেল নতুন ঘর

পাংশায় পবিত্র কোরআন পোড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

বিশ্ব পরিবেশ দিবসে রাজবাড়ীতে র‍্যালি ও আলোচনা সভা

আন্ধারমানিক স. প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান খাঁনের বিদায় সংর্বধনা

৫ম ও ২য় শ্রেণী পড়ুয়া প্রেমিক-প্রেমিকা, পুলিশের সন্দেহে ধরা

যাত্রী‌দের বিনামূল্যে পানি পান করানো মুন্নু শেখকে আর্থিক সহায়তা প্রদান

রাজবাড়ীতে ৬ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

১০

রাজবাড়ীতে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন

১১

গোয়ালন্দে ফল উৎসব অনুষ্ঠিত

১২

পাংশায় এইচএসসি পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন, ৩ পরীক্ষার্থী বহিষ্কার

১৩

পাংশায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

পাংশায় হত্যা মামলার বাদীর উপর হামলা, থানায় জিডি 

১৫

এবার ঘর নির্মাণ করে অসহায় বৃদ্ধের পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা রোমান

১৬

দালাল চক্রের ফাঁদে পড়ে ইরান যাত্রা, বুকে গুলি নিয়ে দেশে ফিরলেন

১৭

পাংশায় রাতের আঁধারে ভেঙে গেল কৃষকের স্বপ্ন

১৮

রাজবাড়ীতে ‘স্বাধীনতা’ প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত

১৯

সাংবাদ সম্মেলনে স্বজনদের অভিযোগ : হত্যা মামলার বাদী পরিবারকে আসামি পক্ষের হুমকি

২০