রাজবাড়ীতে মা ও শিশু রোগ বিষয়ক ফ্রি মেডিকেল ক্যাম্প - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৪ জুন ২০২৫, ১:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে মা ও শিশু রোগ বিষয়ক ফ্রি মেডিকেল ক্যাম্প

কামাল হোসেন :

বেসরকারি উন্নয়ন সংস্থা সিএসএস-এর প্রতিষ্ঠাতা প্রয়াত রেভারেন্ড পল মুন্সীর স্মরণে রাজবাড়ীর সদর উপজেলার খলিলপুরে দিনব্যাপী মা ও শিশু রোগবিষয়ক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) সকাল সাড়ে ১০টায় খলিলপুর সিএসএস অফিসে এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন সিএসএস রাজবাড়ী অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মোঃ শামীম উর রহমান। ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন অবসরপ্রাপ্ত মেডিকেল অফিসার ডা. মো. নেয়ামত উল্লাহ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএসএস রাজবাড়ী জোনের আইটি অফিসার রোনাল্ড হালদার, খলিলপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এস এম ঝন্টু এবং মোঃ গরীবুল্লাহ। ক্যাম্পটি সঞ্চালনা করেন খলিলপুর ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম। দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক অসহায় ও দুস্থ মা ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দেওয়া হয়।

সিএসএস-এর রিজিওনাল ম্যানেজার শামীম উর রহমান বলেন, “প্রয়াত রেভারেন্ড পল মুন্সী সব সময় দরিদ্র ও অসহায় মানুষের জন্য কাজ করে গেছেন। তার স্মরণে আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মধ্য দিয়ে আমরা তার আদর্শ ও সেবামূলক চেতনাকে ধরে রাখতে চাই। তিনি আমাদের মাঝে না থাকলেও, তার মহৎ উদ্যোগগুলো আজও বেঁচে আছে এবং থাকবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাংশায় জমি নিয়ে বিরোধের জেরে ধর্ষণচেষ্টার মামলা দিয়ে হয়রানির অভিযোগ

১

কালুখালী সরকারি হাসপাতালে রক্তের গ্রুপ নির্ণয়ে ভুল রিপোর্ট, বিচারের দাবি স্থানীয়দের

২

পদ্মায় অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ইলিশ মাছ জব্দ 

৩

পাংশায় ইয়াবাসহ আটক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

৪

 ‘আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ চাই’ -আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

৫

গোয়ালন্দে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

৬

 ‘সবার অংশগ্রহনে কাঙ্খিত বাংলাদেশ গড়তে হবে’-অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর

৭

রাজবাড়ীতে রেলপথে পৃথক দুর্ঘটনায় নিহত ২

৮

পাংশায় সড়কের পাশের গাছ কেটে বিক্রির অভিযোগ মাদ্রাসার শিক্ষকের  বিরুদ্ধে

৯

গোয়ালন্দে দুই জেলের ১০ দিন করে কারাদণ্ড, কারেন্ট জাল ধ্বংস

১০

কালুখালী মৃগী বাজারে ভাঙা সড়কে জনদুর্ভোগ চরমে

১১

গোয়ালন্দে প্রসূতির চিকিৎসায় গুরুতর অনিয়মের অভিযোগে চিকিৎসকের কারাদণ্ড

১২

গোয়ালন্দে ফিটনেস বিহীন ট্রাককে জরিমানা

১৩

দৌলতদিয়ায় হেরোইনসহ ৬ মাদকসেবীর কারাদণ্ড

১৪

রাজবাড়ী পৌরভার পূজা মন্ডপ প‌রিদর্শনে মেয়র প্রার্থী রোমান

১৫

কালুখালীতে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার জরিমানা

১৬

রাজবাড়ী‌তে ২ লক্ষ মিটার জাল ও ২০ কে‌জি ইলিশসহ ৮ জে‌লে আটক

১৭

গোয়ালন্দে পূজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক আফরোজা পারভীন

১৮

রাজবাড়ীতে মা ইলিশ রক্ষায় ঢিলেঢালা অভিযান, প্রকাশ্যে চলছে শিকার ও বিক্রি

১৯

রাজবাড়ীতে অসহায় নারীদের মাঝে শাড়ি বিতরণ

২০