পবিত্র আশুরায় গোয়ালন্দে হাজারো মানুষের অংশগ্রহণে শোক মিছিল - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৬ জুলাই ২০২৫, ১২:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পবিত্র আশুরায় গোয়ালন্দে হাজারো মানুষের অংশগ্রহণে শোক মিছিল

কামাল হোসেন : যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজবাড়ীর গোয়ালন্দে পালিত হয়েছে পবিত্র আশুরা।

কারবালার শোকাবহ ঘটনাকে স্মরণ করে রবিবার (৬ জুলাই) সকালে আঞ্জুমান-ই-কাদেরীয়ার উদ্যোগে আয়োজন করা হয় বিশাল শোক মিছিল।

সকাল ১০টার দিকে দৌলতদিয়া খানকা শরীফ মসজিদ প্রাঙ্গণ থেকে শোক মিছিলটি শুরু হয়ে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাংলাদেশ হ্যাচারি প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং রাজবাড়ী-১ আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট মো. আসলাম মিয়াসহ জেলার বিভিন্ন স্থান থেকে আগত প্রায় ৫০ হাজার ধর্মপ্রাণ মানুষ। অংশগ্রহণকারীদের নিরাপত্তায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশের উদ্যোগে গোয়ালন্দ উপজেলাজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। শোক মিছিল শেষে দৌলতদিয়া খানকা শরীফ মসজিদে কারবালায় শাহাদাৎবরণকারী হযরত ইমাম হোসাইন (রা.) এবং তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও, একই সময়ে আঞ্জুমান-ই-কাদেরিয়া পরিচালিত রাজবাড়ী খানকা শরীফ ও গোয়ালন্দ ঈমামবাড়া শরীফ থেকেও পৃথক শোক মিছিল বের করা হয়।

শোক মিছিলে আরও উপস্থিত ছিলেন, আঞ্জুমান-ই-কাদেরীয়া দৌলতদিয়া খানকা শরীফের সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ ফজলুল হক, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, দৌলতদিয়া বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মোহন মণ্ডল, গোয়ালন্দ ঈমামবাড়া শরীফের সভাপতি মাহাজুজ আলম চৌধুরী নাসিম, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম ও কোষাধ্যক্ষ সুমন হোসেন প্রমুখ।

উল্লেখ্য, হিজরী ৬১ সনের ১০ই মহররম, ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.) ও তাঁর পরিবারের সদস্যরা ইয়াজিদের সৈন্যদের হাতে শহীদ হন। এই ঘটনা মুসলিম বিশ্বের জন্য ত্যাগ, ধৈর্য ও আদর্শের প্রতীক। পবিত্র আশুরা উপলক্ষে বিশ্বব্যাপী মুসলমানরা দোয়া, মিলাদ ও তাজিয়া মিছিলের মাধ্যমে শোক পালন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে প্রস্তা‌বিত সৌরবিদ্যুৎ প্রকল্পের স্থান পরিদর্শনে চীনের প্রতিনিধিদল

১

গোয়ালন্দে সড়ক নিরাপত্তায় ভ্রাম্যমান আদালতের অভিযান

২

পাংশায় জমি নিয়ে বিরোধের জেরে ধর্ষণচেষ্টার মামলা দিয়ে হয়রানির অভিযোগ

৩

কালুখালী সরকারি হাসপাতালে রক্তের গ্রুপ নির্ণয়ে ভুল রিপোর্ট, বিচারের দাবি স্থানীয়দের

৪

পদ্মায় অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ইলিশ মাছ জব্দ 

৫

পাংশায় ইয়াবাসহ আটক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

৬

 ‘আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ চাই’ -আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

৭

গোয়ালন্দে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

৮

 ‘সবার অংশগ্রহনে কাঙ্খিত বাংলাদেশ গড়তে হবে’-অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর

৯

রাজবাড়ীতে রেলপথে পৃথক দুর্ঘটনায় নিহত ২

১০

পাংশায় সড়কের পাশের গাছ কেটে বিক্রির অভিযোগ মাদ্রাসার শিক্ষকের  বিরুদ্ধে

১১

গোয়ালন্দে দুই জেলের ১০ দিন করে কারাদণ্ড, কারেন্ট জাল ধ্বংস

১২

কালুখালী মৃগী বাজারে ভাঙা সড়কে জনদুর্ভোগ চরমে

১৩

গোয়ালন্দে প্রসূতির চিকিৎসায় গুরুতর অনিয়মের অভিযোগে চিকিৎসকের কারাদণ্ড

১৪

গোয়ালন্দে ফিটনেস বিহীন ট্রাককে জরিমানা

১৫

দৌলতদিয়ায় হেরোইনসহ ৬ মাদকসেবীর কারাদণ্ড

১৬

রাজবাড়ী পৌরভার পূজা মন্ডপ প‌রিদর্শনে মেয়র প্রার্থী রোমান

১৭

কালুখালীতে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার জরিমানা

১৮

রাজবাড়ী‌তে ২ লক্ষ মিটার জাল ও ২০ কে‌জি ইলিশসহ ৮ জে‌লে আটক

১৯

গোয়ালন্দে পূজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক আফরোজা পারভীন

২০