রাজবাড়ীতে শহীদ গণির স্মরণে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৮ জুলাই ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে শহীদ গণির স্মরণে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

Oplus_131072

কামাল হোসেন : জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদ গণির অবদান স্মরণে রাজবাড়ীর খানখানাপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে শহীদ গণির নিজ বাসভবনে এ কর্মসূচির আয়োজন করে খানখানাপুর ইউনিয়ন বিএনপি।

মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ আসলাম মিয়া। এছাড়াও খানখানাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবিব শাহিনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আবুল হোসেন গাজী, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় মোঃ আসলাম মিয়া বলেন, “জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান এই দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শহীদ গণির মতো সাহসী তরুণদের আত্মত্যাগেই আমরা গণতন্ত্রের পথে এগিয়ে যেতে পেরেছি। গত এক বছর ধরে আমি শহীদ গণির পরিবারের সকল দায়িত্ব পালন করছি। ছেলের চাকরি থেকে শুরু করে মেয়ের লেখাপড়ার খরচও আমি দেখছি।”

অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন। পরে শহীদ গণিসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং শহীদ গণির প্রতি শ্রদ্ধা নিবেদনে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতদিয়ায় নারীকে বিদ্যুৎস্পর্শে হত্যার পর লাশ গুমের চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

রাজবাড়ী‌তে বাড়‌ছে ডেঙ্গু রোগীর সংখ‌্যা, ২৪ ঘন্টায় ১০ জন হাসপাতালে ভর্তি

মাছপাড়ায় ট্রেনে কাটা পড়ে মায়ের মৃত্যু সৌভাগ্যক্রমে বেঁচে গেলো শিশু

দৌলত‌দিয়ায় অ‌বৈধ কা‌রেন্ট জালসহ জেলে আটক

দৌলতদিয়ায় অসহায় নারীদের পুনর্বাসন চাহিদা নিরুপন জরিপের উদ্বোধন

পাংশায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান 

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামীসহ ৪জন গ্রেপ্তার

রেলপথ সচিবের রাজবাড়ীতে সম্ভাব্য ক্যারেজ ওয়ার্কশপ নির্মাণ এলাকাসহ বি‌ভিন্নস্থান পরিদর্শন

রাজবাড়ী‌তে বিভাগীয় কমিশনা‌রের স্কুল-হাসপাতালসহ বি‌ভিন্ন প্রতিষ্ঠান প‌রিদর্শন

প্রেমের বিয়ের চার মাস পর ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

১০

রাশিয়ায় বিস্ফোরণে নিখোঁজ থাকা ২ জনই পাংশার, খোঁজ মিলেছে ১ জনের

১১

অনিয়ম, দুর্ণীতি আর স্বেচ্ছাচারিতার আখড়া গোয়ালন্দের বিদ্যুত অফিস

১২

রাজবাড়ী‌তে ইয়াবাসহ দুই নারী মেম্বর গ্রেফতার

১৩

দৌলতদিয়ায় ডুবোচরে ফেরি আটকা, সাংবাদিক দেখে ফেরির মাস্টার-সুকানির পলায়ন

১৪

রাজবাড়ীতে স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে

১৫

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামীসহ ৫জন গ্রেপ্তার

১৬

পাংশায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি! 

১৭

রাজবাড়ী সেনা পাব‌লিক স্কুল এন্ড ক‌লে‌জের উদ্বোধন কর‌লেন সেনা প্রধান

১৮

গোয়ালন্দে নৃশংস হত্যাকান্ডের ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, ভাইসহ গ্রেপ্তার ৩

১৯

গোয়লন্দে দিন-দুপুরে নৃশংস খুন

২০