রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৪ জুলাই ২০২৫, ১:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

স্টাফ রিপের্টার : গুপ্ত সংগঠনের মাধ্যমে মব সৃষ্টির অপচেষ্টা  ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি প্রতিবাদে রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকা‌লে রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান ও সদস্য সচিব শাহিনুর রহমান শাহিনের নেতৃত্বে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে শহরের একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের প্রধান সড়ক দিয়ে পান্না চত্বর হয়ে ও বড়বাজার এলাকা প্রদক্ষিণ করে ১ নং রেলগেট সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ এসে শেষ হয়। পরে সেখানে প্রতি বছর অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন, যুগ্ম আহবায়ক আজাদ হোসেন আজাদ, রাসেল শেখ, আতিকুর রহমান আতিক, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামানিক, সাধারণ সম্পাদক প্যারিস হোসেন, কালুখালী উপজেলা ছাত্রদলের সভাপতি জামাল খান, পাংশা উপজেলা ছাত্রদলের নেতা মোঃ রাশেদ, গোয়ালন্দ পৌর ছাত্রদলের সভাপতি আজিম ইসলাম, ছাত্রদল নেতা সবুজ প্রমূখ। এ সময় জেলা, উপজেলা, কলেজ ও পৌর ছাত্রদলের নেতাকর্মীর উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, তাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান। বিএনপি ও তারেক রহমানকে নিয়ে মিথ্যা অপপ্রচার করা হলে ছাত্রদল রাজপথে  নেমে দাঁত ভাঙা জবাব দেবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স, অনিয়মের নানা অভিযোগ

স্পে‌নের জ‌য়ে হতাশ রাজবাড়ী‌তে আর্জেন্টাইন সমর্থকরা, নে‌চে গে‌য়ে উল্লাস স্পেন সমর্থক‌দের

যাত্রীবেশী প্রতারকের খপ্পরে অটোভ্যান হারালেন কালুখালীর দরিদ্র ভ্যানচালক

উপজেলা কৃষক দলের সভাপতিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে গোয়ালন্দে সংবাদ সম্মেলন

গোয়ালন্দে একটি ব্রিজের জন্য চরম দুর্ভোগ, ঝুঁকিতে পারাপার

কালুখালীতে পোল্ট্রি খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার

দৌলতদিয়া ভূমি অফিসে চুরি হওয়া কম্পিউটারের মনিটর সহ ৩ জন গ্রেপ্তার

গোয়ালন্দে নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক

৩ বছরেও নির্মাণ হয়নি কালুখালী মডেল মসজিদের সংযোগ সড়ক, ভোগান্তিতে মুসল্লিরা

একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিমের ৭৬তম জন্মবার্ষিকী পালিত

১০

পদকপ্রাপ্ত ডুবরি সাদিকের বাড়িতে এখন শুধুই কান্নার রোল

১১

গোয়ালন্দে অটো রিকশা চালকের মরদেহ উদ্ধার

১২

রাজবাড়ীতে জুলাই আন্দোলনে শহীদ আব্দুল গণির মৃত্যু বার্ষিকী পালিত

১৩

সেরা ডুবুরি পদকপ্রাপ্ত গোয়ালন্দের সাদিকের নদীতে ডুবে মৃত্যু

১৪

পাংশা উপজেলা মহিলা দলের কমিটির অনুমোদন দিলো জেলা বিএনপি 

১৫

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজ‌নে রথ যাত্রা উৎসব

১৬

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কৃষকের

১৭

গোয়ালন্দে কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

১৮

কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক খান আর নেই

১৯

রাজবাড়ী‌তে আর্জেন্টিনা ভক্ত‌দের বিজয় উল্লাস

২০