ঈগল পাখির মায়া - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৪, ৯:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঈগল পাখির মায়া

আহত একটি ঈগল পাখিকে উদ্ধার করে চিকিৎসা ও সেবা-শুশ্রূষা করে সুস্থ্য করে তুলেছিলেন রাজবাড়ী শহরের টিঅ্যান্ডটি এলাকার বাসিন্দা লিটন চক্রবর্তী। মাস দু’য়েক আগে একদিন সবার অগচরে ঈগলটি উড়াল দেয় আপন ঠিকানায়। কিন্তু দুই মাস পর সেই ঈগল পাখিটি আবার ফিরে এসেছে। ঈগলটির মায়া ভরা চরিত্র দেখে স্থানীয় অনেকেই মুগ্ধ হয়েছেন।
জানা যায়, গত ৪ জুলাই রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর এলাকার কয়েকজন কিশোর বিরল প্রজাতির ঈগল পাখিটিকে আটক করে। এসময় ঈগলে তীক্ষè নখ ও ঠোঁটের আক্রমন থেকে বাঁচতে ওই কিশোররা ঈগলটিকে আঘাত করে, এতে ঈগলটি একটি ডানা ভেঙে যায়। বিষয়টি দেখে সেখানকার এক ব্যক্তি ৯৯৯-এ ফোন করে জানান। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশ পেয়ে রাজবাড়ী জেলা বন বিভাগের কর্মকর্তা হুমায়ুন কবির ঈগলটিকে উদ্ধার করে সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কাছে চিকিৎসার জন্য নিয়ে যান। চিকিৎসক জানান পাখিটি কয়েকদিন হেফাজতে রেখে চিকিৎসা করতে হবে, কিন্তু তাদের সেরকম কোন ব্যবস্থাপনা নেই। এসময় ওই বন কর্মকর্তা ঈগলটিকে প্রকৃতিপ্রেমী হিসেবে পরিচিত লিটন চক্রবর্তীর কাছে হস্তান্তর করেন চিকিৎসার পাশাপাশি সেবা-শুশ্রূষার জন্য। তিনি (লিটন চক্রবর্তী) তাঁর আরাম ঘরের (শিশুদের জন্য প্রতিষ্ঠিত সাংস্কৃতিক শিক্ষা কেন্দ্র) একটি কক্ষে ঈগলটিকে রেখে সেবা দেন। কয়েকদিন পর ঈগল পাখিটি কিছুটা সুস্থ্য হয়ে উঠলে সবার অগোচরে উড়ে চলে যায়। কিন্তু ২ মাসের বেশী সময় পর হঠাৎ ঈগল পাখিটি ফিরে আসে তার কাছে।লিটন চক্রবর্তী জানান, ঈগল পাখিটি তাঁর বাড়ির পাশে একটি ঘরের চালের ওপর এসে বসে। বিষয়টি জানতে পেরে তিনি গিয়ে ঈগলটি উদ্ধার করেন। বর্তমানে পাখিটি তাঁর আরামঘরের একটি কক্ষে রয়েছে। তবে স্বাস্থ্য কিছুটা দুর্বল হয়েছে। সেবা-শুশ্রূষা চলছে। তিনি চান পাখিটি মুক্ত আকাশে ঘুরে বেড়াক।
রাজবাড়ী সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ হুমায়ুন কবির জানান, ৯৯৯ এ ফোন পেয়ে আমি উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে ঈগল পাখিটি উদ্ধার করি। পরে পাখিটিকে চিকিৎসা এবং চিকিৎসকের পরামর্শে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে লিটন চক্রবর্তীর আরাম ঘরের কাছে হস্তান্তর করি। ইতিপূর্বে পাখিটা কিছুটা সুস্থ্য হয়ে উড়ে চলে গিয়েছিল। তবে পাখিটি আবার লিটন চক্রবর্তীর কাছে ফিরে এসেছে। বিষয়টি আমি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। পাখিটি সুস্থ্য হলে পুনরায় অবমুক্ত করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরির জুয়াড়ি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

পাংশায় তেল পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে যুবকের কারাদন্ড

গোয়ালন্দ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শামসু রিপোর্টার আর নেই

রাজবাড়ীতে হত্যাসহ ১০ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

রাজবাড়ীতে তেলের পাম্পে দীর্ঘ হচ্ছে লাইন, সংকটে কৃষি ও পরিবহন

রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫

তীব্র গরমে অসহনীয় লোডসেডিংয়ে জনজীবন অতিষ্ট

রাজবাড়ীতে ১০টি পাম্পের একটিতেও তেল নেই; ভোগান্তি চরমে

রাজবাড়ীতে মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ২

কৃষক কার্ড নতুন অগ্রযাত্রার সূচনা: ড. তিতুমীর

১০

শিশুদের হাম বাড়ছেঃ রাজবাড়ী জেলার অভিভাবকদের জন্য বিশেষ নির্দেশনা

১১

হা‌মের উপসর্গ নি‌য়ে ২৪ ঘন্টায় রাজবাড়ী সদর হাসপাতা‌লে ৭ জন সহ ১২ শিশু ভ‌র্তি

১২

পাংশায় শতাধিক মা ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

১৩

জুলাই সনদ বাস্তবায়ন না করার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ

১৪

গোয়ালন্দে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে নিখোঁজের কয়েক ঘণ্টা পর পদ্মায় ভাসলো রিক্সাচালকের মরদেহ

১৬

গোয়ালন্দে জাটকা সংরক্ষণ সপ্তাহে পদ্মায় অভিযানে ৩ জেলে দণ্ডিত

১৭

পুলিশ সদস্যের সাথে অনাকাঙ্খিত ঘটনায় বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের উদ্বেগ

১৮

দৌলতদিয়া বাজারে অগ্নিকাণ্ড, লাখ টাকার ক্ষয়ক্ষতি

১৯

পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন আটক

২০