গোয়ালন্দে বিএনপির সদস্য ফর্ম বিতরণ কার্যক্রমের উদ্বোধন - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৯ অগাস্ট ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে বিএনপির সদস্য ফর্ম বিতরণ কার্যক্রমের উদ্বোধন

জহুরুল ইসলাম হালিম : রাজবাড়ীর গোয়ালন্দে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফর্ম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১১টার দিকে গোয়ালন্দ উপজেলা বিএনপি কার্যালয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. নঈম আনসারী। এ সময় তিনি বলেন, বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে নতুন সদস্য সংগ্রহ এবং পুরনো সদস্যদের নবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলের প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পরে তিনি উপজেলার চারটি ইউনিয়ন ও ১টি পৌরসভার নেতৃবৃন্দের হাতে সদস্য ফর্ম তুলে দেন।

গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নূর ইসলাম মুন্নু মোল্লার সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব মো. নাজিরুল ইসলাম তিতাসের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কেএম সবুর শাহীন, গোয়ালন্দ উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মো. রুস্তম আলী মোল্লা, পৌর বিএনপির সহ সভাপতি মো. ইলিয়াস মিয়া, উপজেলা কৃষক দলের আহবায়ক আবু বক্কার ছিদ্দিক, পৌর বিএনপির সাবেক সহ সভাপতি জাজিউর রহমান রাসেল, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুরাদ আল রেজা, গোয়ালন্দ উপজেলা যুবদলের আহবায়ক মো. ফারুক দেওয়ান, পৌর যুবদলের সভাপতি মো. দেলোয়ার হোসেন মন্ডল, উপজেলা ছাত্র দলের সভাপতি মো. রেজাউল হাসান মিঠু সহ উপজেলা, পৌর ও চার ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতদিয়ায় প্রশাসনের অভিযান: ১ জনের ১ বছরের কারাদণ্ড

১

গোয়ালন্দে বিনামূল্যে চোখের ছানি অপারেশনের লক্ষ্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

২

পাংশায় নসিমনের চাপায় ৫ বছরের শিশুর মৃত্যু 

৩

তফ‌সি‌লের আগেই জ‌মে উঠে‌‌ছে রাজবাড়ীতে ব‌্যবসায়ী স‌মি‌তির নির্বাচনী প্রচারানা

৪

তিন দিন ধ‌রে নি‌খোঁজ রাজবাড়ী জেলা ছাত্রদ‌লের আহ্বায়‌কের মামা‌তো ভাই

৫

পদ্মায় নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক

৬

পাংশায় মানসম্পন্ন পেঁয়াজ বীজ প্রাপ্তি নিশ্চিতকল্পে মতবিনিময়

৭

রাজবাড়ীতে শিশু ধর্ষনের দায়ে একব্যাক্তি গ্রেপ্তার

৮

গোয়ালন্দে ভেজা বালি বহন করায় ৬টি ড্রাম ট্রাককে শাস্তি

৯

গোয়ালন্দে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

১০

জনবল সংকটে রাজবাড়ীর প্রাণিসম্পদ দপ্তর, ৬৯ পদের ৩৭ টিই শূন্যে

১১

রাজবাড়ীতে নিজ মেয়েকে ধর্ষনের দায়ে বাবার যাবৎজীবন কারাদণ্ড

১২

রাজবাড়ীতে কৃষক হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

১৩

গোয়ালন্দে মসজিদে ওসি’র মাদকবিরোধী বক্তব্য

১৪

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.হান্নানকে ওএসডি

১৫

দৌলতদিয়া ইউনিয়ন বিএনপি নেতা মোহন মন্ডলের দাফন সম্পন্ন

১৬

পাংশায় ৬৫ লাখ টাকার জুয়েলারি চুরি মূল পরিকল্পনাকারী গ্রেফতার

১৭

পাংশায় পুকুরে বিষ দিয়ে কৃষকের ৩ লাখ টাকার মাছ নিধন

১৮

পাংশায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

১৯

রাজবাড়ীতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

২০