১৪শ ছাত্র-জনতা হত্যার পরও শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারেননি: খৈয়ম - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২২ অগাস্ট ২০২৫, ১:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১৪শ ছাত্র-জনতা হত্যার পরও শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারেননি: খৈয়ম

কামাল হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ১৪শ ছাত্র-জনতাকে হত্যা করেও শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারেননি, তাকে ভারতে পালিয়ে যেতে হয়েছে।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। বিএনপি নেতাকর্মীদের ওপর হয়েছে অন্যায়-অত্যাচার, গুম ও খুন। পাশাপাশি শত শত কোটি টাকা বিদেশে পাচার করে দেশকে নিঃস্ব করেছে স্বৈরাচারী সরকার।
তিনি বলেন, শুষ্ক মৌসুমে নদী শুকিয়ে মরুভূমিতে পরিণত হচ্ছে, আবার বর্ষায় অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ায় ভয়াবহ বন্যা সৃষ্টি হয়। বিএনপি ক্ষমতায় এলে রাজবাড়ীতে দ্বিতীয় পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে। এতে নদী শাসন, কৃষি সেচ ও বন্যা নিয়ন্ত্রণ সবই সম্ভব হবে। পাশাপাশি রাজবাড়ীকে আধুনিক জেলা হিসেবে গড়ে তোলা হবে।
শুক্রবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের জামতলা হাই স্কুল মাঠ প্রাঙ্গণে উজানচর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় আরও উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারি, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির সদস্য রইচ উদ্দিন ডিউক, অ্যাডভোকেট এবিএম সাত্তার, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু, সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কেএ সবুর শাহিন, জেলা মহিলা দলের সভাপতি কুমকুম নজরুল, সিনিয়র সহসভাপতি ফারজানা ইয়াসমিন ডেইজি, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আলম বকুল, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নিকবার হোসেন মনি, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল গফুর মণ্ডল, সাধারণ সম্পাদক শাহা আলম, জেলা জাসাসের সদস্য সচিব মিজানুর রহমান পলাশ, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মাহবুব আলম শাহিন, নাজিরুল ইসলাম তিতাস, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আবুল কালাম আজাদ, গোয়ালন্দ উপজেলা শ্রমিক দলের সভাপতি সরোয়ার হোসেন মোল্লা, উপজেলা যুবদলের আহ্বায়ক ফারুক দেওয়ান, পৌর যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন মণ্ডল, ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোক্তার হোসেন প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন উজানচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. ফরিদুল ইসলাম ফরিদ। সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন মৃধা ও সাংগঠনিক সম্পাদক মো. চুন্নু মীর মালত।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

পদ্মার চরে আটকা লঞ্চ, নৌ পুলিশের সহায়তায় উদ্ধার ৮৫ যাত্রী

বরাট ভাকলা উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে প্রতিমন্ত্রীর বরাদ্দের চাল পেল ৫০০ দরিদ্র পরিবার

গোয়ালন্দে পবিত্র আশুরার মাতমে অংশ নিয়ে এক ব্যাক্তির মৃত্যু

পাংশায় নিহতের পরিবার ও সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শনে এমপি

পাংশায় স্কুল ফাঁকির শাস্তি ৮০০ গাছ রোপণ

কালুখালীতে অবৈধ জাল তৈরির কারখানা থেকে সাড়ে ৬ লাখ টাকার জাল জব্দ

বালিয়াকান্দিতে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল কিশোরের

রাজবাড়ীতে পেয়াজের দাম না পেয়ে ক্ষোভে পানিতে পেয়াজ ফেলে দিলেন কৃষক

১০

রাজবাড়ীতে একদিনে ১ লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

১১

রাজবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

১২

সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি

১৩

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৪

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

১৫

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

১৬

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

১৭

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

১৮

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

১৯

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

২০