না ফেরার দেশে চলে গেলেন গোয়ালন্দ দরবার শরীফের পীর - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৩ অগাস্ট ২০২৫, ১:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

না ফেরার দেশে চলে গেলেন গোয়ালন্দ দরবার শরীফের পীর

স্টাফ রিপোর্টার ॥ গোয়ালন্দ পাক দরবার শরীফের পীর মো. নুরুল হক (৮৫) আর নেই। সারা দেশের ভক্তদের মাঝে তিনি নুরু পাগলা হিসেবে পরিচিত ছিলেন। শনিবার (২৩ আগস্ট) ভোর সাড়ে ছয়টায় ঢাকার পপুলার হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
তিনি রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। কৈশোর থেকে মাটির বদনা বাজিয়ে গান বাজনা করলেও পরবর্তী সময়ে তিনি অসংখ্য ভক্ত ও অনুসারী সৃষ্টি করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, ২ মেয়ে ও এক স্ত্রীসহ অসংখ্য ভক্তবৃন্দ রেখে যান। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সারা দেশ থেকে হাজার হাজার ভক্তবৃন্দ গোয়ালন্দে তার পাক দরবার শরীফে হাজির হয়ে শোক প্রকাশ করেন।
শনিবার বিকেল ৫ টায় জানাযা শেষে গোয়ালন্দ দরবার শরীফে তার মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।
এদিকে তার মৃত্যুতে ভক্তরা যেমন শোকের সাগরে ভাসছেন, অপরদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ভাবে নেতীবাচক প্রচারনা চালাচ্ছেন।
একজন ফেসবুক ব্যবহারকারী তার পোস্টে লেখেন, গোয়ালন্দের বহুল আলোচিত নুরুল হক (ওরফে নুরাল পাগল) আজ ভোরে ইন্তেকাল করেছেন। গোয়ালন্দ পাক দরবার শরিফ নামে একটি দরবারের প্রতিষ্ঠাতা পীর। তিনি নিজেকে ইমাম মেহেদী রাঃ বলে দাবি করেছেন। তিনি যেমন সমাজে মুরতাদ বলে উপাধি পেয়েছেন। আবার তিনি কিন্তু অনেক ভক্তও পেয়েছেন। তিনি যেমন ভন্ড বলে আখ্যা পেয়েছেন। তেমন অনেকের কাছ থেকে তিনি দয়াল বলে উপাধি পেয়েছেন। তার কর্মফল তিনি ভোগ করবে। তার হিসাব তিনিই দিবে। অন্য কেও কিন্তু এখন তার হিসাব দিবেন না। অতি উৎসাহী কিছু মানুষ আলহামদুলিল্লাহ লিখছে, সেটা কতো টুকু যৌক্তিক? আমার সাধারন জ্ঞান থেকে এই বুঝি যে, সবার উপরে মানুষ সত্য। কারো মৃত্যুতে আনন্দিত হওয়াও মনে হয় এক প্রকার গোনাহ। সর্বশেষ মানুষ হিসাবে তার মৃত্যু তে শোক প্রকাশ করছি। আল্লাহ যেন তাকে মাফ করে দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স, অনিয়মের নানা অভিযোগ

স্পে‌নের জ‌য়ে হতাশ রাজবাড়ী‌তে আর্জেন্টাইন সমর্থকরা, নে‌চে গে‌য়ে উল্লাস স্পেন সমর্থক‌দের

যাত্রীবেশী প্রতারকের খপ্পরে অটোভ্যান হারালেন কালুখালীর দরিদ্র ভ্যানচালক

উপজেলা কৃষক দলের সভাপতিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে গোয়ালন্দে সংবাদ সম্মেলন

গোয়ালন্দে একটি ব্রিজের জন্য চরম দুর্ভোগ, ঝুঁকিতে পারাপার

কালুখালীতে পোল্ট্রি খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার

দৌলতদিয়া ভূমি অফিসে চুরি হওয়া কম্পিউটারের মনিটর সহ ৩ জন গ্রেপ্তার

গোয়ালন্দে নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক

৩ বছরেও নির্মাণ হয়নি কালুখালী মডেল মসজিদের সংযোগ সড়ক, ভোগান্তিতে মুসল্লিরা

একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিমের ৭৬তম জন্মবার্ষিকী পালিত

১০

পদকপ্রাপ্ত ডুবরি সাদিকের বাড়িতে এখন শুধুই কান্নার রোল

১১

গোয়ালন্দে অটো রিকশা চালকের মরদেহ উদ্ধার

১২

রাজবাড়ীতে জুলাই আন্দোলনে শহীদ আব্দুল গণির মৃত্যু বার্ষিকী পালিত

১৩

সেরা ডুবুরি পদকপ্রাপ্ত গোয়ালন্দের সাদিকের নদীতে ডুবে মৃত্যু

১৪

পাংশা উপজেলা মহিলা দলের কমিটির অনুমোদন দিলো জেলা বিএনপি 

১৫

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজ‌নে রথ যাত্রা উৎসব

১৬

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কৃষকের

১৭

গোয়ালন্দে কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

১৮

কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক খান আর নেই

১৯

রাজবাড়ী‌তে আর্জেন্টিনা ভক্ত‌দের বিজয় উল্লাস

২০