গোয়ালন্দে খাদ্য বান্ধব কর্মসূচির কার্ড বিতরনে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৬ অগাস্ট ২০২৫, ৬:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে খাদ্য বান্ধব কর্মসূচির কার্ড বিতরনে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

Oplus_2

কামাল হোসেন : রাজবাড়ীর গোয়ালন্দে খাদ্য বান্ধব কর্মসূচির কার্ডধারীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। কার্ড প্রদানের নামে প্রত্যেক কার্ডধারীর কাছ থেকে ১০০ টাকা করে আদায় করা হয়েছে বলে অভিযোগ করেছেন সুবিধাভোগীরা।
গোয়ালন্দ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১২ জন ডিলারের মাধ্যমে ৬ হাজার ৮৭৮টি পরিবারের মাঝে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হচ্ছে। অথচ দরিদ্র মানুষের সহায়তার জন্য চালু হওয়া এই কর্মসূচিই এখন অবৈধ অর্থ আদায়ের ফাঁদে পরিণত হয়েছে। এ হিসাব মতে এ উপজেলা থেকে প্রায় ৭ লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ডিলারদের বিরুদ্ধে।
সরেজমিনে উপজেলার উজানচর ইউনিয়নের পুরনো জামতলা ও গোয়ালন্দ রেলগেট এলাকায় গিয়ে দেখা যায়, ডিলাররা কার্ডধারীদের কাছ থেকে ৫০ টাকা করে নিয়ে তাদের অনলাইন কার্ড জমা রেখে নতুন একটি কার্ড দিচ্ছে। যদিও ঘটনাস্থলে কোনো কার্ডধারী প্রকাশ্যে কথা বলতে রাজি হননি, ফেরার পথে কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রকৃতপক্ষে তাদের কাছ থেকে ১০০ টাকা করে নেওয়া হয়েছে। তাদের অভিযোগ, “আমাদের বলা হয়েছে অফিস থেকেই টাকা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। টাকা না দিলে কার্ড দিতে গড়িমসি করা হয়। স্থানীয়ভাবে ডিলাররা প্রভাবশালী হওয়ায় প্রকাশ্যে কেউ কথা বলতে চাননি বলেও জানান তারা। দরিদ্র মানুষের মাঝে সুলভ মূল্যে চাল পৌঁছে দেওয়ার এ কর্মসূচিকে দুর্নীতিমুক্ত রাখতে হলে প্রভাবশালী ও দূর্নীতিবাজ ডিলারদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তাদের।
গোয়ালন্দ পুরাতন জামতলার ডিলার ফরিদুল বলেন, “আজ প্রায় ২৫০ জনকে চাল দেওয়া হয়েছে। কার্ড বাবদ ৫০ টাকা করে চাওয়া হলেও মাত্র ৫০-৬০ জন টাকা দিয়েছেন। কেউ না দিলেও কার্ড দেওয়া হয়েছে।”
অন্যদিকে গোয়ালন্দ রেলগেট এলাকার ডিলার রনি দাবি করেন, অনেক কার্ডধারী পরিবারের সদস্যরা অনলাইনের ফটোকপি ব্যবহার করে একাধিকবার চাল নিচ্ছেন। এজন্যই নতুন কার্ড করে তাদের দেওয়া হয়েছে, যার খরচ বাবদ ৫০ টাকা নেওয়া হচ্ছে। তার ভাষায়, “আজ ২৫০ জন কার্ডধারী চাউল নিয়েছেন। অফিসিয়ালি টাকা নেওয়ার বিষয়ে কোন নির্দেশনা দেওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি জানান তিনি এ প্রসঙ্গ এড়িয়ে যান।
গোয়ালন্দ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিয়াজ মাহমুদ বলেন, “খাদ্য বান্ধব কর্মসূচির কার্ডে অতিরিক্ত টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। এখনো আমার কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদুর রহমান বলেন, “কার্ডের জন্য অতিরিক্ত টাকা আদায় সম্পূর্ণ অবৈধ। বিষয়টি আমি প্রথমবার আপনার মাধ্যমে জানতে পারলাম। খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।”
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে মাদ্রাসা ও এতিমখানায় সরকারি খেজুর বিতরণ

গোয়ালন্দে হেরোইনসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

রাজবাড়ীতে সৌদি আরবের ১১০ কার্টন খেজুর বিতরণ

ঈদ যাত্রা : দৌলতদিয়া নৌপথে নিরাপত্তা জোরদারে নৌ পুলিশের মতবিনিময়

গোয়ালন্দে সাংবাদিকদের সম্মানে মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজের ইফতার মাহফিল

স্বেচ্ছায় রাজবাড়ী জেলা ট্রাক মা‌লিক স‌মি‌তির পদ থে‌কে সহ সাধারন সম্পাদক হিরুর পদত্যাগ

`ফ্যামিলি কার্ড কর্মসূচি ধাপে ধাপে ৪ কোটি পরিবারে পৌঁছানো হবে’

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে নানা উদ্যোগ

দৌলতদিয়া থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বালিয়াকান্দিতে পাটের গোডাউনে আগুন, আহত ৩ ফায়ার ফাইটার

১০

রাজবাড়ীতে পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ, নিঃস্ব হওয়ার পথে কৃষক

১১

রোগীবান্ধব পরিবেশ গড়তে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম

১২

রাজবাড়ীতে এনজিও বিষয়ক সমন্বয় কমিটির সভা

১৩

গোয়ালন্দে ভেজাল মশলা তৈরির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

১৪

গোয়ালন্দে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

১৫

ঈদে দৌল‌ত‌দিয়া-পাটু‌রিয়া নৌরু‌টে থাক‌বে ক‌য়েকস্ত‌রের নিরাপত্তা ব‌্যবস্থা

১৬

রাজবাড়ীতে শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে জামাইয়ের টাকা আত্মসাতের অভিযোগ

১৭

গোয়ালন্দে এক কিলোমিটারের দূর্ভোগ যেন শেষ হয় না!

১৮

তেল সংকটে রাজবাড়ীতে পাম্পে ভিড়, নির্ধারিত সীমায় তেল বিক্রি

১৯

গোয়ালন্দে গভীর রাতে অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস

২০