কামাল হোসেন : রাজবাড়ীতে পদ্মা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় গত ২৪ ঘণ্টায় ৯ জন জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এসময় ৪০ হাজার মিটার জাল, ৭ কেজি ইলিশ মাছ জব্দ ও তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ৩টা থেকে শুক্রবার (১০ অক্টোবর) দুপুর ৩টা পর্যন্ত জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সদর ও কালুখালী উপজেলার পদ্মা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, ইলিশের প্রজনন মৌসুমে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এই সময়ের মধ্যে রাজবাড়ীতে ৫২টি অভিযান চালানো হয়েছে। এর মধ্যে ১১টি মোবাইল কোর্ট পরিচালনা করে ২৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ২ লাখ ৯৩ হাজার মিটার জাল, ৫৬ কেজি ইলিশ মাছ জব্দ ও একটি নৌকা নিলামে বিক্রি করা হয়েছে ৩৬ হাজার টাকায়।
জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক বলেন, “ইলিশের প্রজনন মৌসুমে কেউ যাতে নদীতে মাছ শিকার করতে না পারে, সে জন্য অভিযান চলমান রয়েছে।”
Facebook Comments Box
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
দৌলতদিয়ায় নারীকে বিদ্যুৎস্পর্শে হত্যার পর লাশ গুমের চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার
১
রাজবাড়ীতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, ২৪ ঘন্টায় ১০ জন হাসপাতালে ভর্তি
২
মাছপাড়ায় ট্রেনে কাটা পড়ে মায়ের মৃত্যু সৌভাগ্যক্রমে বেঁচে গেলো শিশু
৩
দৌলতদিয়ায় অবৈধ কারেন্ট জালসহ জেলে আটক
৪
দৌলতদিয়ায় অসহায় নারীদের পুনর্বাসন চাহিদা নিরুপন জরিপের উদ্বোধন
৫
পাংশায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
৬
রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামীসহ ৪জন গ্রেপ্তার
৭
রেলপথ সচিবের রাজবাড়ীতে সম্ভাব্য ক্যারেজ ওয়ার্কশপ নির্মাণ এলাকাসহ বিভিন্নস্থান পরিদর্শন
৮
রাজবাড়ীতে বিভাগীয় কমিশনারের স্কুল-হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন
৯
প্রেমের বিয়ের চার মাস পর ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা
১০
রাশিয়ায় বিস্ফোরণে নিখোঁজ থাকা ২ জনই পাংশার, খোঁজ মিলেছে ১ জনের
১১
অনিয়ম, দুর্ণীতি আর স্বেচ্ছাচারিতার আখড়া গোয়ালন্দের বিদ্যুত অফিস
১২
রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী মেম্বর গ্রেফতার
১৩
দৌলতদিয়ায় ডুবোচরে ফেরি আটকা, সাংবাদিক দেখে ফেরির মাস্টার-সুকানির পলায়ন
১৪
রাজবাড়ীতে স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে
১৫
রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামীসহ ৫জন গ্রেপ্তার
১৬
পাংশায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি!
১৭
রাজবাড়ী সেনা পাবলিক স্কুল এন্ড কলেজের উদ্বোধন করলেন সেনা প্রধান
১৮
গোয়ালন্দে নৃশংস হত্যাকান্ডের ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, ভাইসহ গ্রেপ্তার ৩