নব-নির্বা‌চিত বানিবহ বাজার ক‌মি‌টির ক্ষমতা হস্তান্তর - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৮ অক্টোবর ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নব-নির্বা‌চিত বানিবহ বাজার ক‌মি‌টির ক্ষমতা হস্তান্তর

রু‌বেলুর রহমান : রাজবাড়ী সদর উপ‌জেলার অন‌্যতম বৃহত্তম বা‌নিবহ বাজার ব‌্যবসায়ী প‌রিষ‌দের নব-নির্বা‌চিত ক‌মি‌টির নিকট ক্ষমতা হস্তান্তর ও সাধারন সভা অনু‌ষ্ঠিত হ‌য়েছে। শ‌নিবার দুপু‌রে বা‌নিবহ বাজা‌রে বাজার ব‌্যবসায়ী প‌রিষ‌দের আয়োজ‌নে এই ক্ষমতা হস্তান্তর ও সাধারন সভা অনুষ্ঠিত হয়।

এ সময় নির্বাচন প‌রিচালনা ক‌মি‌টি, অতি‌থিসহ নব-‌নির্বা‌চিত ক‌মি‌টির সকল সদ‌স‌কে ফু‌লেল শু‌ভেচ্ছা ও সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হ‌য়েছে। এতে নির্বাচন প‌রিচালনা ক‌মি‌টির প্রধান খ‌লিলুর রহমান এর সভাপ‌তি‌ত্বে প্রধান অতি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন, বা‌নিবহ ইউনিয়ন প‌রিষ‌দের সা‌বেক চেয়ারম‌্যান খোর‌শেদ আলম। সভা সঞ্চালনা ক‌রেন, নির্বাচন প‌রিচালনা ক‌মি‌টির সদস‌্য এবং স্থানীয় ইউপি সদস‌্য আলী আকবর মিয়া। অন‌্যা‌ন্যের মধ্যে বা‌নিবহ ইউনিয়‌ন প‌রিষ‌দের প‌্যা‌নেল চেয়ারম‌্যান কাজী আজিজুল সহ নির্বাচন প‌রিচালনা কমি‌টির সদস‌্য, নব-‌নির্বা‌চিত কমি‌টির সদস‌্য ও বাজা‌রের ব‌্যবসায়ীরা উপ‌স্থিত ছি‌লেন।

নব-‌নির্বা‌চিত ক‌মি‌টির সভাপ‌তি  মোর‌শেদ আলম ব‌লেন, বাজা‌রের প‌রি‌বেশ সুন্দর রাখা, ড্রেনেজ ব‌্যবস্থার উন্ন‌তি, চাঁদাবা‌জি বন্ধসহ ব‌্যবসায়ী‌দের সুখে দু‌খে নব-‌নির্বা‌চিত ক‌মি‌টি সবার পা‌শে থাক‌বে এবং কোন দ‌লের দ্বারা তারা প্রভা‌বিত হবেন না।

বা‌নিবহ ইউনিয়ন প‌রিষ‌দের সা‌বেক চেয়ারম‌্যান খোর‌শেদ আলম ব‌লেন, আমরা চাই বাজা‌রের উন্নয়ন। সকল ব‌্যবসায়ী ভাল ভা‌বে ব‌্যবসা ক‌রবে । আশা করছি এই নব-‌নির্বা‌চিত ক‌মি‌টি সবার সুখে দু‌খে পাশে থে‌কে সুন্দর ভা‌বে ৩ বছর পার ক‌র‌বে।

উল্লেখ‌্য, গত ১৮ সে‌প্টেম্বর বা‌নিবহ বাজার ব‌্যবসায়ী প‌রিষ‌দের ত্রি-বার্ষিক নির্বাচন অনু‌ষ্ঠিত হয়। এতে মোর‌শেদ আলম সভাপ‌তি এবং আমির হো‌সেন লিট‌ন সাধারন সম্পাদকসহ বা‌নিবহ বাজার ব‌্যবসায়ী প‌রিষ‌দের সদস‌্য ১১ সদস‌্য বি‌শিষ্ট ক‌মি‌টি নির্বা‌চিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে আরও এক মামলায় শ্যোন অ্যারেস্ট

১

রাজবাড়ীতে নানা আয়োজনে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২

কালুখালীতে একাধিক মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

৩

ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

৪

রাজবাড়ী প্রধান ডাকঘরের অর্থ আত্মসাৎ মামলা: সাত কর্মচারী কারাগারে

৫

বালিয়াকান্দিতে পৃথক অভিযানে ইয়াবা-হেরোইন ও গাঁজাসহ দুইজন আটক

৬

পাংশার রহিম হত্যা মামলায় সাদ্দাম হোসেনের যাবজ্জীবন কারাদন্ড 

৭

সাহিত্যিক ও সাংবাদিক এয়াকুব আলী চৌধুরীর ১৩৮তম জন্মবার্ষিকী পালিত

৮

পাংশায় চেক প্রতারণার মামলায় যুবদল নেতা গ্রেফতার

৯

রাজবাড়ীতে গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১০

রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের অভিযোগে নার্স স্ত্রী কারাগারে

১১

পাংশায় মাদক সেবনের দায়ে চারজনের কারাদণ্ড

১২

দৌলতদিয়ায় রাতের আঁধারে ইটের দেয়াল দিয়ে জমি দখলের অভিযোগ

১৩

রাজবাড়ীতে জাতীয় যুব দিবস পালন

১৪

রাজবাড়ীতে উঠান বৈঠক ও সমাবেশ

১৫

গোয়ালন্দে জাতীয় যুব দিবস উদযাপন

১৬

পাংশায় জাতীয় যুব দিবস পালিত

১৭

কালুখালীতে ১৩ লক্ষাধিক টাকার মাদক উদ্ধার, পিকাপসহ গ্রেপ্তার ১

১৮

রাজবাড়ীতে কারাতে বেল্ট পরিক্ষা ও বেল্ট প্রদান অনুষ্ঠিত

১৯

রাজবাড়ীতে অশ্রুসিক্ত বিদায় নারী নেত্রী দেবাহুতি চক্রবর্তীর

২০