পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু হলে দৌলতদিয়ার মাটি সোনায় পরিণত হবে —খৈয়ম - Rajbari
কামাল হোসেন
২৩ অক্টোবর ২০২৫, ৬:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু হলে দৌলতদিয়ার মাটি সোনায় পরিণত হবে —খৈয়ম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য  ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, “বিএনপি ক্ষমতায় এলে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু রাজবাড়ীতেই নির্মাণ করা হবে। এতে দৌলতদিয়ার মাটি সোনায় পরিণত হবে। বিএনপি সরকারে গেলে নদী শাসন, আধুনিক নৌবন্দর, বিশ্ববিদ্যালয়, ক্যান্টনমেন্ট ও দেশের সবচেয়ে বড় রেলওয়ার্কসপ রাজবাড়ীতেই স্থাপন করা হবে। দৌলতদিয়া হবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক প্রবেশদ্বার।”

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি অভিযোগ করেন, “গত ১৬ বছরে নদী রক্ষার নামে শত শত কোটি টাকা লুটপাট হয়েছে। ফারাক্কা বাঁধের কারণে শুষ্ক মৌসুমে নদী শুকিয়ে মরুভূমিতে পরিণত হয়, আবার বর্ষায় অতিরিক্ত পানি ছাড়লে ভয়াবহ বন্যা দেখা দেয়। বাংলাদেশের নদীর উপর কোনো নিয়ন্ত্রণ নেই, পুরো নিয়ন্ত্রণ ভারতের হাতে।”

খৈয়ম আরও জানান, তিনি এ বিষয়ে বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছেন। তারেক রহমান আশ্বাস দিয়েছেন, বিএনপি ক্ষমতায় গেলে রাজবাড়ীতেই নির্মাণ করা হবে দ্বিতীয় পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজ।

তিনি আরও বলেন, “তারেক রহমানের দেওয়া ৩১ দফা রূপরেখায় জনগণের অর্থনৈতিক মুক্তি, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও নদী ব্যবস্থাপনা পুনর্গঠনের বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ আছে। এই রূপরেখা বাস্তবায়িত হলে রাজবাড়ীসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চল হবে উন্নয়নের মডেল।”

খৈয়ম আরও বলেন, “তারেক রহমানের নেতৃত্বেই দেশে পুনরায় গণতন্ত্র, উন্নয়ন ও স্বচ্ছ শাসন প্রতিষ্ঠিত হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতুসহ সব প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্ভব হবে।”

সভায় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারি, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব ও আকমল হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক কেএ সবুর শাহিন, সাবেক দপ্তর সম্পাদক এ মজিদ বিশ্বাস, জেলা কৃষক দলের আহ্বায়ক আয়ুবুর রহমান আয়ুব, জেলা বিএনপির সদস্য রইচ উদ্দিন ডিউক, অ্যাডভোকেট এবিএম সাত্তার, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু, শ্রমিক দলের সভাপতি সরোয়ার হোসেন মোল্লা, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আয়ুব আলী খান, উপজেলা যুবদলের আহ্বায়ক ফারুক দেওয়ান এবং পৌর যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন মণ্ডল প্রমুখ।

সভায় সভাপতিত্ব করেন দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহন মণ্ডল এবং সঞ্চালনা করেন সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. সুলতান উদ্দিন আহমেদ ও ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক হোসেন শেখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালুখালীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

পাংশায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

 ‘বাবা ছিলেন আমার সন্তানের মত’ গোয়ালন্দে শ্রেষ্ঠ পুত্রবধূদের সম্মাননা

গোয়ালন্দে চুরি হওয়া মালামাল উদ্ধার না হওয়ায় ভূমি অফিসের সেবা ব্যাহত

দৌলতদিয়া থেকে ১০০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

পাংশায় দুই মাদকসেবীর কারাদণ্ড

খেলনা পিস্তল নিয়ে ছবি তুলে বিপাকে রতন মন্ডল

তামাক মুক্ত দিব‌সের তামাকের প‌ক্ষে ব‌লে তোপের মূ‌খে কৃ‌ষি কর্মকর্তা

গোয়ালন্দে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় ৩ জন গ্রেপ্তার

১০

ব্রাজিল সমর্থকদের অর্ধেক ফি-তে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা আইনজীবীর

১১

রাজবাড়ী সদর হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের বিষয়ে তদন্ত কমিটি গঠন

১২

দৌলতদিয়ায় ফের বাসডুবি : বাস যাত্রীশুন্য করতে কর্তৃপক্ষের কঠোরতায় ঘটেনি প্রাণহানি

১৩

সকলের সহযোগিতায় বাসডুবিতে কোনো প্রাণহানি ঘটেনি: নৌপরিবহন প্রতিমন্ত্রী

১৪

পাংশায় আম খাওয়ার প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ  

১৫

রাজবাড়ীতে বিভিন্ন মামলার ৭ আসামি গ্রেপ্তার

১৬

গোয়ালন্দে ফিরলেন সাবেক যুবদল নেতা ফরিদ দেওয়ান, ব্যাপক সংবর্ধনা 

১৭

ভোক্তার অধিকার নিশ্চিতকরণে রাজবাড়ীতে মতবিনিময় সভা

১৮

রাজবাড়ী সদর হাসপাতা‌লে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতর‌ণের অভি‌যোগ

১৯

রাজবাড়ীতে এক মাদকসেবীর ৩ মাসের কারাদন্ড

২০