রাজবাড়ী-১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ঢাকা–খুলনা মহাসড়ক অবরোধ - Rajbari
কামাল হোসেন
১৬ নভেম্বর ২০২৫, ৬:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ী-১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ঢাকা–খুলনা মহাসড়ক অবরোধ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের মনোনয়ন বাতিলের দাবিতে ঢাকা–খুলনা মহাসড়ক ও রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মনোনয়ন বঞ্চিত কেন্দ্রীয় কৃষক দলের সহ–সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. আসলাম মিয়ার সমর্থকরা।

রোববার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে সহস্রাধিক নেতাকর্মীরা বয়কট স্লোগান, ব্যানার–প্ল্যাকার্ড ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের ছবি সংবলিত পোস্টার হাতে সড়কে অবস্থান নেন। তারা খৈয়মের মনোনয়ন বাতিল করে অ্যাডভোকেট আসলাম মিয়াকে প্রার্থী ঘোষণার দাবি জানান। অবরোধকারীরা মহাসড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন এবং কয়েকজন কাফনের কাপড় পরে প্রতীকী প্রতিবাদ জানান। প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ থাকায় ত্রিমুখী দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে শত শত যাত্রী, পরিবহন শ্রমিক ও ব্যবসায়ীরা চরম ভোগান্তির শিকার হন। পরে বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেন নেতাকর্মীরা।

গোয়ালন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ বলেন, “বিএনপির তৃণমূল কর্মীরা ক্ষুব্ধ।মাঠে–ময়দানে যারা দীর্ঘদিন সংগ্রাম করেছেন, সেই নেতা আসলাম মিয়াকে বাদ দিয়ে সংস্কারপন্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে মনোনয়ন দেওয়া হয়েছে, যার ফলে কর্মীদের মাঝে বিভাজন তৈরি হয়েছে। নেতাদের উচিত দ্রুত এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা।”

গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ বলেন, “তৃণমূলের মতামত উপেক্ষা করে চাপিয়ে দেওয়া মনোনয়ন আমরা মেনে নেব না। এই আসনে প্রকৃত জনপ্রিয় প্রার্থী অ্যাডভোকেট আসলাম মিয়া। দলকে বাঁচাতে হলে তৃণমূলের সিদ্ধান্তকেই অগ্রাধিকার দিতে হবে।”

রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন মিয়া বলেন, “এই মনোনয়ন তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্র। গত ১৭টি বছর স্বৈরাচার আওয়ামী সরকারের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করাসহ রাজবাড়ী জেলা বিএনপিকে টিকিয়ে রাখতে সবধরনের সহযোগিতা করেছেন এই আসলাম মিয়া অথচ এই সংগ্রামী নেতাকে বাদ দিয়ে সংস্কারপন্থী নেতা আলী নেওয়াজ মাহমুদকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি আমাদের নেতা তারেক রহমানকে অনুরোধ করবো, তিনি রাজবাড়ী তৃণমূল বিএনপির নেতাকর্মীদের আস্থার প্রতীক অ্যাডভোকেট মোঃ আসলাম মিয়াকে মনোনয়ন দিয়ে রাজবাড়ী বাসীর চাওয়া পূর্ণতা দিক।

সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন গাজী বলেন, “আমরা এই অবৈধ মনোনয়ন মানি না। যে নেতা গত ১৭ বছর রাজপথে লড়াই করে গেছে, তাকে বাদ দিয়ে সংস্কারপন্থি নেতাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা এই মনোনয়ন প্রত্যাখ্যান করছি। দ্রুত আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের মনোনয়ন বাতিল করে অ্যাডভোকেট আসলাম মিয়াকে মনোনয়ন দিতে হবে।”

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, “অবরোধ তুলে নেওয়ার পর বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”

উল্লেখ্য, গত ৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে সম্ভাব্য দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াকান্দিতে ব্যবসায়ীকে মারধর করে লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই, অভিযুক্ত গ্রেফতার

বালিয়াকান্দিতে রং মিশিয়ে লাল তিল কে কালো করার দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা 

কালুখালীতে জামায়াত কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার-৩

গোয়ালন্দে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরানে সমর্থন

নিরাপদ সড়ক নিশ্চিতে আহলাদীপুর হাইওয়ে পুলিশের ব্রিফিং

চিকিৎসা নিতে নিজেই ক্লিনিকে হাজির অসুস্থ হুনুমান 

কালুখালীতে জামায়াত কর্মীর হাত-পা বাঁধা অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

পাংশায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

গোয়ালন্দে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

১০

রাজবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

১১

গোয়ালন্দে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

১২

পাংশায় মাইক্রোবাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

১৩

পাংশায় চাঁদা না দেওয়ায় ক্লিনিক মালিককে মারধরের অভিযোগে গ্রেপ্তার ১

১৪

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

গোয়ালন্দে সড়কে যানবাহন চাপায় ৩ বছরের শিশুর মৃত্যু

১৬

কালুখালীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

১৭

পাংশায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

১৮

 ‘বাবা ছিলেন আমার সন্তানের মত’ গোয়ালন্দে শ্রেষ্ঠ পুত্রবধূদের সম্মাননা

১৯

গোয়ালন্দে চুরি হওয়া মালামাল উদ্ধার না হওয়ায় ভূমি অফিসের সেবা ব্যাহত

২০