রাজবাড়ী জেলা সনাকের সভাপতি নির্বাচিত সাংবাদিক জাহাঙ্গীর হোসেন - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৬ নভেম্বর ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ী জেলা সনাকের সভাপতি নির্বাচিত সাংবাদিক জাহাঙ্গীর হোসেন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সহযোগী প্রতিষ্ঠান সচেতন নাগরিক কমিটি (সনাক) রাজবাড়ী জেলা শাখার নতুন ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাংবাদিক জাহাঙ্গীর হোসেন। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আজিজুল হাসান খোকা ও রাবেয়া খাতুন।

সোমবার (২৪ নভেম্বর) বিকেলে জেলা সনাক কার্যালয়ে অনুষ্ঠিত সনাকের সভায় আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত সভাপতি জাহাঙ্গীর হোসেন দৈনিক ভোরের রাজবাড়ী পত্রিকার সম্পাদক, পাশাপাশি দৈনিক কালের কণ্ঠ ও একুশে টেলিভিশন (ইটিভি)-এর রাজবাড়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি রাজবাড়ী প্রেসক্লাবের সহ-সম্পাদকও। সহ-সভাপতি আজিজুল হাসান খোকা জেলা উদীচীর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সহ-সভাপতি রাবেয়া খাতুন মাঝবাড়ী জাহানারা বেগম কলেজের জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক। সনাকের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন যে নতুন কমিটি জেলার সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

১

গোয়ালন্দে নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

২

‘দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট’ যানবাহন থেকে নেমে ফেরিতে উঠায় ভোগান্তি

৩

কর্মকর্তা-কর্মচারী ছাড়া তালাবদ্ধ রাজবাড়ী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

৪

পাংশায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার

৫

কালুখালীতে মোটর শোভাযাত্রার কর্মসূচিতে সড়ক দুর্ঘটনায় আহত ৬

৬

নৈরাজ্যের বিরুদ্ধে হারুন অর রশিদ এমপি’র নেতৃত্বে মোটর শোভাযাত্রা 

৭

রাজবাড়ীর এক উপ‌জেলা ও দুই পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা

৮

বালিয়াকান্দীতে হেরোইনসহ আটক ব্যাক্তিকে ৩ মাসের কারাদণ্ড

৯

বালিয়াকান্দীতে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক

১০

রাজবাড়ীতে সন্ত্রাস-নৈরা‌জ্যের প্রতিবাদে যুব-‌স্বেচ্ছা‌সেবক ও ছাত্রদ‌লের বিক্ষোভ

১১

রাজবাড়ীতে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়াচের জেলা শাখা অনুমোদন

১২

রাজবাড়ী‌তে ভোট কারচু‌পির অ‌ভি‌যোগে ২২৮৪ এর নির্বাচন বা‌তি‌লের দা‌বি‌তে বি‌ক্ষোভ

১৩

রাজবাড়ীতে মহাসড়কে ট্রাক আটকে ১১ গরু লুট, আহত ২

১৪

রাজবাড়ীতে আর্থিক সচেতনতা বাড়াতে অগ্রণী এসএমই ফাইন্যান্সের সেমিনার

১৫

‘প্রেমের টানে চীনা যুবক গোয়ালন্দে’ নার্গিসের চোখে রঙিন স্বপ্ন, রয়েছে নানা অনিশ্চয়তা

১৬

রাজবাড়ী‌তে নিকাহ রে‌জিস্ট্রা‌দের অধিক্ষেত্র সুরক্ষার দা‌বিতে অবস্থান কর্মর্সচি পালন

১৭

দৌলতদিয়ায় হেরোইনসহ নারী মাদক ব্যাবসায়ী পিংকি গ্রেপ্তার

১৮

রাজবাড়ীতে মাদকসেবীসহ ৩জন গ্রেপ্তার

১৯

গোয়ালন্দে ‘ঢাকা রহমতগঞ্জ ক্লাব’র বয়সভিত্তিক দল গঠনে খেলোয়াড় বাছাই

২০