রাজবাড়ীতে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার দুই যুবক - Rajbari
কামাল হোসেন
৭ জানুয়ারী ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার দুই যুবক

রাজবাড়ীর পাংশায় দুটি চোরাই মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি অভিযানিক দল। এ সময় পরিত্যক্ত অবস্থায় আরও একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দিনগত রাত সোয়া ৯টার দিকে পাংশা উপজেলার বিষ্ণুপুর এবং রাত পৌনে ১১টার দিকে আজিজ সরদার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, কালুখালী উপজেলার বাস্তগোলা গ্রামের মো. রফিক মণ্ডলের ছেলে মো. সোহেল রানা (২২) এবং পাংশা উপজেলার পশ্চিমপাড়া চরঝিকরীপুর গ্রামের ছেকেন মণ্ডলের ছেলে মো. সাদ্দাম মন্ডল (২৭)। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি অভিযানিক দল মঙ্গলবার দিনগত রাত সোয়া ৯টার দিকে পাংশা উপজেলার বিষ্ণুপুর ও পৌনে ১১টার দিকে  আজিজ সরদার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে চোরাই দুটি মোটরসাইকেলসহ সোহেল রানা ও সাদ্দাম মন্ডলকে গ্রেপ্তার করে। একই অভিযানে আজিজ সরদার বাসস্ট্যান্ড এলাকা থেকে আর একটি রেজিস্ট্রেশনবিহীন চোরাই মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উদ্ধারকৃত মোটরসাইকেল গুলোর প্রকৃত মালিক শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াকান্দিতে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল কিশোরের

রাজবাড়ীতে পেয়াজের দাম না পেয়ে ক্ষোভে পানিতে পেয়াজ ফেলে দিলেন কৃষক

রাজবাড়ীতে একদিনে ১ লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

রাজবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

১০

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

১১

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

১২

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়া উদ্ধার হলেও আসামি পলাতক

১৩

গোয়ালন্দে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ভেকু বিকল ও ট্রাক জব্দ

১৪

রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে মাছের পোনা বিতরণ

১৫

রাজবাড়ী হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কিডনি ডায়ালাইসিস সেন্টারের ঘোষণা

১৬

বালিয়াকান্দিতে ব্যবসায়ীকে মারধর করে লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই, অভিযুক্ত গ্রেফতার

১৭

বালিয়াকান্দিতে রং মিশিয়ে লাল তিল কে কালো করার দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা 

১৮

কালুখালীতে জামায়াত কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার-৩

১৯

গোয়ালন্দে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরানে সমর্থন

২০