বা‌লিয়াকা‌ন্দি‌তে মিথ্যা অপবাদ দিয়ে শিশুকে মারধরের অভিযোগ - Rajbari
রুবেলুর রহমান
৮ জানুয়ারী ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বা‌লিয়াকা‌ন্দি‌তে মিথ্যা অপবাদ দিয়ে শিশুকে মারধরের অভিযোগ

রাজবাড়ী বালিয়াকান্দির বহরপু‌রে মিথ্যা অপবাদ দিয়ে দ্বিতীয় শ্রেনী‌তে পড়ূয়া মোঃ আফিফ সেখ (৯) নামে এক শিশুকে মারধর করার অভিযোগ উঠেছে প্রতি‌বেশীদের বিরু‌দ্ধে।

বুধবার (৭ জানুয়ারী) বিকেল ৫টার দিকে বালিয়াকান্দির বহরপুর ইউনিয়নের কুব্দী গ্রামে এ ঘটনা ঘটে। ওই শিশু বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের কুব্দী গ্রামের আজাদ সেখের ছেলে।

‌শিশুর বাবা আজাদ সেখ জানান, কোন কারণ ছাড়াই মিথ‌্যা ঘাস কাটার অভি‌যোগ দি‌য়ে তার শিশু ছে‌লে‌কে নির্মমভা‌বে মারধোর ক‌রে হত‌্যা চেষ্টা করে‌ছে প্রতি‌বে‌শি আবু বক্কার সিদ্দিকের ছেলে মোঃ সুমন সেখ (৩২)ও মো: আলতাব হোসেনের ছেলে ইয়ামিন সেখ (২২) । বুধবার সন্ধ‌্যার পূ‌র্বে বাড়ীর পাশের নিজস্ব পুকুর চালায় যায় ছে‌লে মোঃ আফিফ সেখ। এ সময় সুমন ও ইয়া‌মিন তা‌দের জ‌মি থে‌কে মিথ্যা ঘাস কাটার অপবাদ দিয়ে গালিগালাজ করে মার‌ধোর ক‌রে। এক পর্যা‌য়ে তা‌দের হাতে থাকা কা‌চির হাতল দি‌য়ে শিশু‌টি‌কে আঘাত করা হয়। এতে তার শী‌রের বি‌ভিন্নস্থা‌নে জখম এবং বাম চো‌খ আঘাত লে‌গে রক্ত জমাট বে‌ধে যায়। প‌রে তাকে হত্যার উদ্দেশ্যে গলায় গামছা পেঁচিয়ে হত‌্যা চেষ্টা করে। এ সময় স্থানীয় মোঃ রফিকুল ইসলাম এগিয়ে আস‌লে তার ছেলেকে এলোপাতাড়িভাবে কিল, ঘুষি লাথি মেরে ফে‌লে তারা চ‌লে যায়। প‌রে তা‌কে উদ্ধার ক‌রে বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতা‌লে ভ‌র্তি এবং এ বিষয়ে বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বালিয়াকান্দি থানার ওসি মোঃ আব্দুর রব তালুকদার বলেন, অভিযোগটি তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াকান্দিতে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল কিশোরের

রাজবাড়ীতে পেয়াজের দাম না পেয়ে ক্ষোভে পানিতে পেয়াজ ফেলে দিলেন কৃষক

রাজবাড়ীতে একদিনে ১ লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

রাজবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

১০

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

১১

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

১২

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়া উদ্ধার হলেও আসামি পলাতক

১৩

গোয়ালন্দে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ভেকু বিকল ও ট্রাক জব্দ

১৪

রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে মাছের পোনা বিতরণ

১৫

রাজবাড়ী হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কিডনি ডায়ালাইসিস সেন্টারের ঘোষণা

১৬

বালিয়াকান্দিতে ব্যবসায়ীকে মারধর করে লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই, অভিযুক্ত গ্রেফতার

১৭

বালিয়াকান্দিতে রং মিশিয়ে লাল তিল কে কালো করার দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা 

১৮

কালুখালীতে জামায়াত কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার-৩

১৯

গোয়ালন্দে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরানে সমর্থন

২০