গোয়ালন্দে গণভোটের প্রচারনায় বিভাগীয় কমিশনার - Rajbari
সুজন ফকির
১২ জানুয়ারী ২০২৬, ১২:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে গণভোটের প্রচারনায় বিভাগীয় কমিশনার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারনার উদ্বোধন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এছাড়া বিভাগীয় কমিশনার উপজেলার দুস্থ্যদের মাঝে কম্বল বিতরণ ও উপজেলার উজানচর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত শহীদ মিনারের ফলক উন্মোচন করেন। দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে নির্বাচন ও গণভোট সংক্রান্ত তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নানা ধরনের সচেতনতামূলক আয়োজন করা হয়। এ লক্ষে ভোটের গাড়ি’র মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ক তথ্যচিত্র প্রদর্শনের পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত ভিডিও ও প্রামাণ্যচিত্র দেখানো হয়।

দিনব্যাপী কর্মসূচীতে  ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাসসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ।

ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী তার বক্তব্যে বলেন, এবার দেশের চাবি আপনার হাতে,  বিগত সরকারের আমলে ভোটের প্রক্রিয়া বিভিন্নভাবে বাধাগ্রস্থ হয়েছে এবং জনগণের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করা হয়েছে। আামরা আর সেই পরিস্থিতি চাই না। এই অধিকার নিশ্চিত করতেই গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়া হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনের ব্যালটের রং হবে সাদা এবং গণভোটের ব্যালটের রং হবে গোলাপি। দেশের কাঙ্খিত পরিবর্তনের জন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাংশায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

গোয়ালন্দে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

রাজবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

পাংশায় মাইক্রোবাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

পাংশায় চাঁদা না দেওয়ায় ক্লিনিক মালিককে মারধরের অভিযোগে গ্রেপ্তার ১

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গোয়ালন্দে সড়কে যানবাহন চাপায় ৩ বছরের শিশুর মৃত্যু

কালুখালীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

পাংশায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

১০

 ‘বাবা ছিলেন আমার সন্তানের মত’ গোয়ালন্দে শ্রেষ্ঠ পুত্রবধূদের সম্মাননা

১১

গোয়ালন্দে চুরি হওয়া মালামাল উদ্ধার না হওয়ায় ভূমি অফিসের সেবা ব্যাহত

১২

দৌলতদিয়া থেকে ১০০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

১৩

পাংশায় দুই মাদকসেবীর কারাদণ্ড

১৪

খেলনা পিস্তল নিয়ে ছবি তুলে বিপাকে রতন মন্ডল

১৫

তামাক মুক্ত দিব‌সের তামাকের প‌ক্ষে ব‌লে তোপের মূ‌খে কৃ‌ষি কর্মকর্তা

১৬

গোয়ালন্দে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

১৭

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় ৩ জন গ্রেপ্তার

১৮

ব্রাজিল সমর্থকদের অর্ধেক ফি-তে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা আইনজীবীর

১৯

রাজবাড়ী সদর হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের বিষয়ে তদন্ত কমিটি গঠন

২০