পথসভা ও গা‌নে রাজবাড়ী-১ আসনে বিএন‌পির প্রার্থী খৈয়ম এর নির্বাচনী প্রচারনা - Rajbari
রুবেলুর রহমান
২৭ জানুয়ারী ২০২৬, ৫:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পথসভা ও গা‌নে রাজবাড়ী-১ আসনে বিএন‌পির প্রার্থী খৈয়ম এর নির্বাচনী প্রচারনা

গান ও পথসভার মাধ‌্যমে চল‌ছে রাজবাড়ী-১ আস‌নে ধা‌নের শীষ ম‌নো‌নিত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এর নির্বাচনী প্রচার প্রচারনা।

প্রতীক বরা‌দ্দের ৬ষ্ঠ দি‌নে মঙ্গলবার বিকেল থে‌কে সদর উপ‌জেলার মুলঘর বাজার থে‌কে তি‌নি পথসভা শুরু করেন। এরপর তি‌নি ইউনিয়‌নের বিভিন্নস্থা‌নে পথসভায় যুক্ত হন। এ সময় জেলা জাসা‌সের নির্বাচনী প্রচারনা টি‌মে গা‌নে গা‌নে প্রানবন্ত ক‌রে তো‌লেন পথসভা এলাকা।

আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ব‌লেন,  দে‌শে নির্বা‌চিত সরকার নাই, আর নির্বা‌চিত সরকার না থাক‌লে দেশ স্থি‌তিশীলতা থা‌কে না। এতে দেশও ভাল নাই, এখন প্রতিটা নাগ‌রিক অ‌স্থিরতার ম‌ধ্যে আছে। আমরা দীর্ঘ দিন ভোট দিতে পা‌রি নাই। এখন সু‌যোগ এসে‌ছে ভোট দি‌য়ে একটা নির্বা‌চিত সরকার গঠ‌নের। এতে দে‌শে স্থি‌তিশীলতা আস‌বে। ভোট হ‌য়ে গে‌লে এই এলাকার উন্নয়নের জন‌্য আমরা কাজ কর‌তে পার‌বো। নদী বাঁচা‌নোসহ ফস‌ল ও মা‌ছের উৎপাদন বাড়া‌তে পদ্মা ব‌্যা‌রেজ এবং যোগাযোগ ব‌্যবস্থার উন্ন‌তির জন‌্য পদ্মা সেতু কর‌তে হ‌বে। এছাড়া উন্নত‌ শিক্ষার জন‌্য বিশ্ব‌বিদ‌্যালয় স্থাপন, কৃষক, শ্রমিকসহ সকল নাগ‌রিকের সু‌বিধা নি‌শ্চিতকরণ সহ নানা উন্নয়‌নে কাজ কর‌তে পার‌বো। ফ‌লে এই নির্বাচ‌নের মাধ‌্যমে তা‌রেক রহমান এর নের্তৃ‌ত্বে সরকার গঠন কর‌তে আমা‌দের সবাইকে ধা‌নের শী‌ষে ভোট দিতে হ‌বে। এই আস‌নে বিএন‌পি, জামায়া‌তে ইসলামী, জাতীয় পা‌র্টি ও জা‌কের পার্টিসহ ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা কর‌ছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

রাজবাড়ীতে হরিজন ঐক্য পষিদের ৭ দফা দাবিতে মানববন্ধন

গোয়ালন্দে বিভিন্ন সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পতাকাবাহক রাজবাড়ীর রাফি

মরা পদ্মা কচুরিপানার দখলে, সেতু না থাকায় দুর্ভোগে কয়েকশ কৃষক

রাজবাড়ীতে জেলা পরিষদের জমি উদ্ধার অভিযানে বাধা, দখলের অভিযোগ

রাজবাড়ীতে বাড়িতে হামলা-লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ

১০

রাজবাড়ীতে সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

১১

কালুখালীতে বিভিন্ন প্রকার শিক্ষা সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

১২

ব্র্যান্ডের নামে প্রতারণা, ওজনে কারচুপি! রাজবাড়ীতে ব্যবসায়ীকে দণ্ড

১৩

পাংশায় বাস-ট্রাক সংঘর্ষে আহত-৩

১৪

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক হলেন রাজবাড়ীর কৃতিসন্তান ডা. নুরুল ইসলাম

১৫

৩৬ বছরের শিক্ষকতা শেষে মালতী রানী দাসকে রাজকীয় বিদায়

১৬

সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স, অনিয়মের নানা অভিযোগ

১৭

স্পে‌নের জ‌য়ে হতাশ রাজবাড়ী‌তে আর্জেন্টাইন সমর্থকরা, নে‌চে গে‌য়ে উল্লাস স্পেন সমর্থক‌দের

১৮

যাত্রীবেশী প্রতারকের খপ্পরে অটোভ্যান হারালেন কালুখালীর দরিদ্র ভ্যানচালক

১৯

উপজেলা কৃষক দলের সভাপতিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে গোয়ালন্দে সংবাদ সম্মেলন

২০