গোয়ালন্দে মোটরসাইকেলের ট্যাংকির ভিতর ফেন্সিডিল বহন কালে গ্রেপ্তার-২ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে মোটরসাইকেলের ট্যাংকির ভিতর ফেন্সিডিল বহন কালে গ্রেপ্তার-২

রাজবাড়ীর গোয়ালন্দে মোটরসাইকেলে করে বহনকালে ৬৩ বোতল ফেনসিডিল সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের একটি দল। এ-সময় তাদের কাছ থেকে মাদক বহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা, মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ছোট উদাস এলাকার মো. জিয়াউর রহমানের ছেলে মো. সোহানুর রহমান (২৬) ও একই এলাকার মো. সহিদ শেখের ছেলে মো. জিহাদ শেখ (২৭)।

রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাবের ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার।

এর আগে শনিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত ৯টার দিকে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় অভিযান পরিচালনা কালে তাদের ব্যবহৃত মোটরসাইকেলের ট্যাংকির মধ্যে বিশেষভাবে লুকানো অবস্থায় ৬৩ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেপ্তারকৃত আসামিরা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিল ও দেশীয় মদসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ী জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

তিনি আরও জানান গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করে গোয়ালন্দ ঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে তেলের পাম্পে দীর্ঘ হচ্ছে লাইন, সংকটে কৃষি ও পরিবহন

রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫

তীব্র গরমে অসহনীয় লোডসেডিংয়ে জনজীবন অতিষ্ট

রাজবাড়ীতে ১০টি পাম্পের একটিতেও তেল নেই; ভোগান্তি চরমে

রাজবাড়ীতে মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ২

কৃষক কার্ড নতুন অগ্রযাত্রার সূচনা: ড. তিতুমীর

শিশুদের হাম বাড়ছেঃ রাজবাড়ী জেলার অভিভাবকদের জন্য বিশেষ নির্দেশনা

হা‌মের উপসর্গ নি‌য়ে ২৪ ঘন্টায় রাজবাড়ী সদর হাসপাতা‌লে ৭ জন সহ ১২ শিশু ভ‌র্তি

পাংশায় শতাধিক মা ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

জুলাই সনদ বাস্তবায়ন না করার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ

১০

গোয়ালন্দে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১১

রাজবাড়ীতে নিখোঁজের কয়েক ঘণ্টা পর পদ্মায় ভাসলো রিক্সাচালকের মরদেহ

১২

গোয়ালন্দে জাটকা সংরক্ষণ সপ্তাহে পদ্মায় অভিযানে ৩ জেলে দণ্ডিত

১৩

পুলিশ সদস্যের সাথে অনাকাঙ্খিত ঘটনায় বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের উদ্বেগ

১৪

দৌলতদিয়া বাজারে অগ্নিকাণ্ড, লাখ টাকার ক্ষয়ক্ষতি

১৫

পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন আটক

১৬

নেশার টাকা না দেওয়ায় ঘুমন্ত মা’কে কুপিয়ে গুরুতর জখম

১৭

পদ্মা নদী থেকে ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

১৮

যোগদান করেই দৌলতদিয়া ফেরিঘাট পরিদর্শনে জেলা প্রশাসক আফরোজা পারভীন

১৯

গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে নবাগত জেলা প্রশাসক

২০