পাংশায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৯ অগাস্ট ২০২৬, ১:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাঝাইল ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামে মোটর চুরির অভিযোগে জজ আলী বিশ্বাস (৩২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (১৯ আগস্ট) ভোরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত জজ আলী বিশ্বাস পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের মাঝাইল গ্রামের সুরাই বিশ্বাসের ছেলে। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, তিনি কৃষিকাজ করতেন এবং তিন সন্তানের জনক ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, কসবামাঝাইল ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামের করিম মণ্ডলের মিলে মোটর চুরি করতে গেলে স্থানীয়রা জজ আলীকে আটক করে মারধর করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে জজ আলী চুরির সঙ্গে জড়িত ছিলেন, এ অভিযোগ অস্বীকার করেছেন তার ভাতিজা মিজান বিশ্বাস। তিনি দাবি করেন, পাট্টা ও কসবামাঝাইল গ্রামের দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। প্রায় দেড় মাস আগে তাদের পক্ষের জামিন বিশ্বাস নামে একজনকে পিটিয়ে হত্যা করা হয়। ওই হত্যা মামলার অভিযুক্তরা মঙ্গলবার আদালত থেকে জামিন নিয়ে এলাকায় ফেরেন।

মিজান বিশ্বাসের দাবি, আরিফ নামে জজ আলীর এক পরিচিত ব্যক্তি কৌশলে তাকে ডেকে নিয়ে যান। পরে চুরির অপবাদ দিয়ে তাকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ফেলে রাখা হয়। তিনি বলেন, “আমার চাচা কৃষিকাজ করতেন। তার তিনটি সন্তান রয়েছে। এখন তাদের কী হবে?”

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, ভোর ৫টার দিকে তিনি ঘটনাটি জানতে পারেন। খবর পাওয়ার পর ঘটনাস্থলে থাকা ব্যক্তিদের মারধর না করার জন্য বলা হয়েছিল এবং পুলিশ ঘটনাস্থলে যাচ্ছিল। তবে পুলিশ পৌঁছানোর আগেই তাকে মারধর করে গুরুতর আহত করা হয়। পরে পুলিশ তাকে দ্রুত পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি আরও বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ঘটনার প্রকৃত কারণ এবং কারা এ ঘটনায় জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী শহরে প্রকাশ্যে ব্যবসায়ী নেতাকে গুলি

১

পাংশায় গ্রামপুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

২

রাজবাড়ী‌তে যুবদ‌লের ৪৮তম প্রতিষ্ঠা বা‌র্ষিকী পালন

৩

রাজবাড়ীতে গাঁজাসহ ৪ যুবক আটকের পর কারাদণ্ড

৪

দৌলতদিয়ায় রাজধানী বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা

৫

পাংশায় ইয়াবাসহ আটক গ্রামপুলিশসহ তিন জনকে কারাদণ্ড

৬

পদ্মা নদীতে ডুবে বুদ্ধিপ্রতিবন্ধীর মৃত্যু 

৭

পাংশায় মাদক ও নগদ টাকাসহ একব্যাক্তি গ্রেফতার

৮

বালিয়াকান্দিতে স্বেচ্ছাসেবক দলের কর্মীর বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

৯

কালুখালীতে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১০

পাংশায় আব্দুল আজিজ সরদারের মৃত্যুবার্ষিকী পালিত

১১

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত

১২

রোহান হত্যার পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন

১৩

রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ নারী আসামিসহ ৮ জন গ্রেপ্তার

১৪

রাজবাড়ীতে ট্যাপেন্টাডলসহ আটক ৩ জনের কারাদণ্ড

১৫

গোয়ালন্দে ফিটনেসবিহীন পরিবহন ও ৬টি মোটরসাইকেলকে দণ্ড

১৬

গোয়ালন্দে পদ্মায় অভিযানে কারেন্ট জাল ও চায়না দুয়ারি জব্দ

১৭

গোয়ালন্দে কৃষক-কৃষাণিদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৮

পদ্মায় নিখোঁজেরএকদিন পর শিশু’র লাশ উদ্ধার

১৯

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা ও প্রাণনাশের হুমকি

২০