রেলপথ সচিবের রাজবাড়ীতে সম্ভাব্য ক্যারেজ ওয়ার্কশপ নির্মাণ এলাকাসহ বি‌ভিন্নস্থান পরিদর্শন - Rajbari
রু‌বেলুর রহমান
২৮ অগাস্ট ২০২৬, ৬:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রেলপথ সচিবের রাজবাড়ীতে সম্ভাব্য ক্যারেজ ওয়ার্কশপ নির্মাণ এলাকাসহ বি‌ভিন্নস্থান পরিদর্শন

রাজবাড়ীতে ১০৫ একর জ‌মির উপর রেলওয়ে ক্যা‌রেজ ওয়ার্কশপ নির্মাণের সম্ভাব্য এলাকাসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণাল‌য়ের স‌চিব মো. ফা‌হিমুল ইসলাম। শুক্রবার (২৮ আগস্ট) দুপুর ১২টায় তিনি রাজবাড়ীর বীর মু‌ক্তি‌যোদ্ধা শহীদ খুশি রেলও‌য়ে ময়দান ও খেলার মাঠ প‌রিদর্শন ক‌রেন।

পরবর্তীতে তিনি আজাদী ময়দা‌নের হোসনেবাগ অ‌ডিট‌রিয়াম, রাজবাড়ী রেলওয়ে স্টেশন এবং ক্যা‌রেজ ওয়ার্কশপের সম্ভাব্য জায়গা ঘুরে দেখেন। পরিদর্শন শেষে রাজবাড়ীকে ‘রেলের শহর’ আখ্যায়িত করে রেল সচিব বলেন, রাজবাড়ীতে রেলের প্রচুর জমি ও স্থাপনা রয়েছে। এখা‌নে রে‌লের জায়গায় স্কুল সহ অ‌নেক স্থাপনা আছে, যার ম‌ধ্যে কিছু প্রয়োজনীয় । এ গু‌লো বাদ দি‌য়ে কিছু করা যায় কিনা সেটা দেখা হ‌চ্ছে।

রেলপথ স‌চিব মো. ফা‌হিমুল ইসলাম ব‌লেন, রাজবাড়ীতে রেলও‌য়ে খেলার মাঠ উন্নয়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় একটি প্রকল্প গ্রহণ করেছে, যেখানে রেলওয়ের মালিকানা বজায় রেখে কাজ সম্পন্ন করার প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে জেলার শিল্প-সংস্কৃতি চর্চা ও জনস্বার্থে একটি ‘কালচারাল কমপ্লেক্স’ করা যায় কি না, তা পরীক্ষা-নিরীক্ষা চলছে। তিনি আরও ব‌লেন, রাজবাড়ীতে রেলওয়ে ক্যারেজ ওয়ার্কশপ নির্মাণ সরকারের একটি অগ্রাধিকারমূলক প্রকল্প। এই প্রকল্পের জন্য প্রায় ১০৫ একর জমি প্রয়োজন । এ বিষ‌য়ে ২০২৩ সা‌লে রাজবাড়ী‌তে অং‌শিজন‌দের নি‌য়ে সভাও হ‌য়ে‌ছে। এবং এটা আমাদের জন‌্য খুবই গুরত্বপূর্ণ। এখন আমরা বি‌নি‌য়োগকারী খুজ‌ছি। ইতিম‌ধে চী‌নের বি‌নি‌য়োগকারীদের সা‌থে কথা হ‌য়েছে। প্রধানমন্ত্রী তার চীন সফ‌রেও এ বিষ‌য়ে আলাপ ক‌রে এনে‌ছেন। ওয়ার্কশপ নির্মা‌ণের পাশাপা‌শি এখা‌নে শ্রমিক‌দের আবাস‌ন ব‌্যবস্থা নি‌শ্চিত কর‌তে হ‌বে। সে‌ক্ষে‌ত্রে আমাদের রে‌লের জ‌মি লাগ‌বে। ফ‌লে চাইলেই হুটহাট সবখা‌নে আমরা জ‌মি দি‌তে পা‌রি না। তি‌নি ব‌লেন, রাজবাড়ী রেলও‌য়ে স্টেশনটিকে উত্তরমুখী থেকে দক্ষিণমুখী করে আধুনিকায়নের একটি প্রস্তাব রয়েছে। ত‌বে এটি রাজস্ব খাতের অর্থ দিয়ে করা সম্ভব নয়, রিমডেলিং কর‌তে এজন্য আলাদা প্রকল্প গ্রহণ করতে হবে। আর রেলের জমিতে অবৈধ উচ্ছেদ কার্যক্রম একটি ধারাবাহিক ও চলমান প্রক্রিয়া।

এ সময় রাজবাড়ী জেলা প্রশাসক আফ‌রোজা পারভীনসহ রেলও‌য়ে উর্দ্ধতন কর্মকর্তা, রাজ‌নৈ‌তিক নেতাকর্মীসহ অ‌নে‌কে উপ‌স্থিত ছি‌লেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতদিয়ায় প্রশাসনের অভিযান: ১ জনের ১ বছরের কারাদণ্ড

১

গোয়ালন্দে বিনামূল্যে চোখের ছানি অপারেশনের লক্ষ্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

২

পাংশায় নসিমনের চাপায় ৫ বছরের শিশুর মৃত্যু 

৩

তফ‌সি‌লের আগেই জ‌মে উঠে‌‌ছে রাজবাড়ীতে ব‌্যবসায়ী স‌মি‌তির নির্বাচনী প্রচারানা

৪

তিন দিন ধ‌রে নি‌খোঁজ রাজবাড়ী জেলা ছাত্রদ‌লের আহ্বায়‌কের মামা‌তো ভাই

৫

পদ্মায় নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক

৬

পাংশায় মানসম্পন্ন পেঁয়াজ বীজ প্রাপ্তি নিশ্চিতকল্পে মতবিনিময়

৭

রাজবাড়ীতে শিশু ধর্ষনের দায়ে একব্যাক্তি গ্রেপ্তার

৮

গোয়ালন্দে ভেজা বালি বহন করায় ৬টি ড্রাম ট্রাককে শাস্তি

৯

গোয়ালন্দে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

১০

জনবল সংকটে রাজবাড়ীর প্রাণিসম্পদ দপ্তর, ৬৯ পদের ৩৭ টিই শূন্যে

১১

রাজবাড়ীতে নিজ মেয়েকে ধর্ষনের দায়ে বাবার যাবৎজীবন কারাদণ্ড

১২

রাজবাড়ীতে কৃষক হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

১৩

গোয়ালন্দে মসজিদে ওসি’র মাদকবিরোধী বক্তব্য

১৪

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.হান্নানকে ওএসডি

১৫

দৌলতদিয়া ইউনিয়ন বিএনপি নেতা মোহন মন্ডলের দাফন সম্পন্ন

১৬

পাংশায় ৬৫ লাখ টাকার জুয়েলারি চুরি মূল পরিকল্পনাকারী গ্রেফতার

১৭

পাংশায় পুকুরে বিষ দিয়ে কৃষকের ৩ লাখ টাকার মাছ নিধন

১৮

পাংশায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

১৯

রাজবাড়ীতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

২০