পাংশায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান  - Rajbari
মাসুদ রেজা শিশির
২৯ অগাস্ট ২০২৬, ১:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান 

রাজবাড়ীর পাংশা শহরের গুরুত্বপূর্ণ সড়ক গুলোর ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পৌর কতৃপক্ষ।

শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় পাংশা পৌর সভার সামনে থেকে শুরু করে টেম্পো স্টান্ড, রেলগেট হয়ে সাব-রেজিস্টার অফিসের সামনে গিয়ে অভিযান শেষ হয়। অভিযানের নেতৃত্ব দেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো: রিফাতুল হক। অভিযানকালে ফুটপাতে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। এছাড়াও ফুটপাত দখল করে দোকানের মালামাল রাখা ব্যক্তিদের সতর্ক করা হয়।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো: রিফাতুল হক বলেন, অভিযানের বিষয়ে আগেই ফুটপাত দখল করা ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছিল। অনেকেই ফুটপাত ছেড়ে চলে গেছে আবার কেউ কেউ বিষয়টিকে গুরুত্ব দেননি এবং সচেতন হওয়ার চেষ্টা করেননি। এ কারণেই যৌথ অভিযান শুরু করা হয়েছে। এটি আমাদের প্রথম অভিযান তবে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। তিনি পৌরবাসীর উদ্দেশ্যে বলেন, আমরা একটি বার্তা দিতে চাই—আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হন, নিয়মের প্রতি শ্রদ্ধাশীল হন। এই শহর আপনারও, আমারও। এটিকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সবার। তিনি বলেন, এই অভিযান কারও বিরুদ্ধে নয় কিংবা জরিমানা করার উদ্দেশ্যেও নয়। মূলত নগরবাসীকে সচেতন করাই এ অভিযানের লক্ষ্য। আইন অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, কোনোভাবেই রাস্তায় হকার বসতে দেওয়া হবে না। কোনো ব্যবসা বা অবৈধ স্থাপনা গড়ে তোলা যাবে না। এছাড়া ফুটপাত কোনো ভাবেই অবৈধভাবে ব্যবহার করতে দেওয়া হবে না।

অভিযানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো: চাঁদ আলী খান, সাংগঠনিক সম্পাদক মো: রেজাউল করিম রিংকু, পৌর বিএনপির সভাপতি ও পাংশা বনিক সমিতির সভাপতি মো: বাহারাম হোসেন,পাংশা বনিক সমিতির সাধারণ সম্পাদক মো: দেলোয়ার সরদার ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক রইচ উদ্দিন খান প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতদিয়ায় প্রশাসনের অভিযান: ১ জনের ১ বছরের কারাদণ্ড

১

গোয়ালন্দে বিনামূল্যে চোখের ছানি অপারেশনের লক্ষ্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

২

পাংশায় নসিমনের চাপায় ৫ বছরের শিশুর মৃত্যু 

৩

তফ‌সি‌লের আগেই জ‌মে উঠে‌‌ছে রাজবাড়ীতে ব‌্যবসায়ী স‌মি‌তির নির্বাচনী প্রচারানা

৪

তিন দিন ধ‌রে নি‌খোঁজ রাজবাড়ী জেলা ছাত্রদ‌লের আহ্বায়‌কের মামা‌তো ভাই

৫

পদ্মায় নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক

৬

পাংশায় মানসম্পন্ন পেঁয়াজ বীজ প্রাপ্তি নিশ্চিতকল্পে মতবিনিময়

৭

রাজবাড়ীতে শিশু ধর্ষনের দায়ে একব্যাক্তি গ্রেপ্তার

৮

গোয়ালন্দে ভেজা বালি বহন করায় ৬টি ড্রাম ট্রাককে শাস্তি

৯

গোয়ালন্দে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

১০

জনবল সংকটে রাজবাড়ীর প্রাণিসম্পদ দপ্তর, ৬৯ পদের ৩৭ টিই শূন্যে

১১

রাজবাড়ীতে নিজ মেয়েকে ধর্ষনের দায়ে বাবার যাবৎজীবন কারাদণ্ড

১২

রাজবাড়ীতে কৃষক হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

১৩

গোয়ালন্দে মসজিদে ওসি’র মাদকবিরোধী বক্তব্য

১৪

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.হান্নানকে ওএসডি

১৫

দৌলতদিয়া ইউনিয়ন বিএনপি নেতা মোহন মন্ডলের দাফন সম্পন্ন

১৬

পাংশায় ৬৫ লাখ টাকার জুয়েলারি চুরি মূল পরিকল্পনাকারী গ্রেফতার

১৭

পাংশায় পুকুরে বিষ দিয়ে কৃষকের ৩ লাখ টাকার মাছ নিধন

১৮

পাংশায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

১৯

রাজবাড়ীতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

২০