দৌলতদিয়ায় প্রশাসনের অভিযান: ১ জনের ১ বছরের কারাদণ্ড - Rajbari
সুজন ফকির
৭ অক্টোবর ২০২৬, ১:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতদিয়ায় প্রশাসনের অভিযান: ১ জনের ১ বছরের কারাদণ্ড

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা যৌনপল্লী এলাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিচালিত এক অভিযানে মাদক অপরাধে মোঃ তোফাজ্জল হোসেন নামের এক ব্যক্তিকে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

​৭ অক্টোবর২০২৬ (বুধবার) দুপুরবেলা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসান খান।

​নথি সূত্রে জানা যায়, সাজাপ্রাপ্ত মোঃ তোফাজ্জল হোসেন গোয়ালন্দ এলাকার মোঃ দেলোয়ার হোসেনের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে পোড়াভিটা এলাকায় পরিচালনা করা অভিযানে মাদকসহ তাকে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মামলা নম্বর ১৯৭/২৬-এর মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়।  ​অপরাধ প্রমাণিত হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আসামিকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

​উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, এলাকায় মাদক ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে প্রশাসনের এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে। দণ্ডপ্রাপ্ত আসামিকে সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়ার মাধ্যমে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী‌তে নি‌খোঁজের ৪ দিন পর কলেজ ছাত্রের বস্তাবন্দি মর‌দেহ উদ্ধার

১

‘সাংস্কৃ‌তিক মন্ত্রণালয় আগের মতো নিথর নিস্তব্ধ মন্ত্রণালয় হবে না’ -সংস্কৃ‌তি প্রতিমন্ত্রী খৈয়ম

২

‘অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান’ -স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ড. নুরুল ইসলাম

৩

আগাম ফুলকপিতে পচন, মাঠেই নষ্ট হচ্ছে কৃষকের স্বপ্ন

৪

গোয়ালন্দে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৫

গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

৬

ভুল চিকিৎসার শিকার বিথী আক্তার শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হেরেই গেল

৭

গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৮

পাংশায় বিষ প্রয়োগে মাছ নিধন দায়ে বিএনপি নেতা গ্রেফতার 

৯

দৌলতদিয়ায় প্রশাসনের অভিযান: ১ জনের ১ বছরের কারাদণ্ড

১০

গোয়ালন্দে বিনামূল্যে চোখের ছানি অপারেশনের লক্ষ্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

১১

পাংশায় নসিমনের চাপায় ৫ বছরের শিশুর মৃত্যু 

১২

তফ‌সি‌লের আগেই জ‌মে উঠে‌‌ছে রাজবাড়ীতে ব‌্যবসায়ী স‌মি‌তির নির্বাচনী প্রচারানা

১৩

তিন দিন ধ‌রে নি‌খোঁজ রাজবাড়ী জেলা ছাত্রদ‌লের আহ্বায়‌কের মামা‌তো ভাই

১৪

পদ্মায় নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক

১৫

পাংশায় মানসম্পন্ন পেঁয়াজ বীজ প্রাপ্তি নিশ্চিতকল্পে মতবিনিময়

১৬

রাজবাড়ীতে শিশু ধর্ষনের দায়ে একব্যাক্তি গ্রেপ্তার

১৭

গোয়ালন্দে ভেজা বালি বহন করায় ৬টি ড্রাম ট্রাককে শাস্তি

১৮

গোয়ালন্দে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

১৯

জনবল সংকটে রাজবাড়ীর প্রাণিসম্পদ দপ্তর, ৬৯ পদের ৩৭ টিই শূন্যে

২০