বিএনপি ক্ষমতায় আসলে ভাঙনরোধে স্থায়ী সমাধান করা হবে -এ্যাড. আসলাম মিয়া - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১১ অক্টোবর ২০২৪, ৭:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি ক্ষমতায় আসলে ভাঙনরোধে স্থায়ী সমাধান করা হবে -এ্যাড. আসলাম মিয়া

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া শারদীয় দূর্গাপূজা মন্দির পরিদর্শন উপলক্ষে দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে দৌলতদিয়া বাজারে দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি খালেক বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি এ্যাড. আসলাম মিয়া। বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. কামরুল আলম, যুগ্ম আহবায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি তোফাজ্জেল হোসেন মিয়া, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহম্মেদ, সহ-সভাপতি মোঃ শাহীন মৃধা, গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি আবুল কাসেম মন্ডল, সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্যা, গোয়ালন্দ উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ সানোয়ার আহমেদ, পৌর যুবদলের সদস্য সচিব মোঃ কামরুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মোঃ আবু সাঈদ মন্ডল, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শেখর আহমেদ সবুজ সহ নেতাকর্মীরা।
রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি এ্যাড. আসলাম মিয়া বলেন, দৌলতদিয়া, গোয়ালন্দ মানুষের দাবী নদী ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবী পদ্মা নদীর ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমি টাকার কামাইয়ের জন্য রাজনীতিতে আসিনি। আমি আপনাদের ভাই হিসেবে এলাকার মানুষের আপদে-বিপদে ও উন্নয়নে কাজ করতে চাই। একটি মহল দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে উঠেপড়ে লেগেছে। আপনারা বিএনপির নেতাকর্মীরা সব সময় চোঁখ-কান খোলা রাখবেন। কেউ যেন অপকর্ম করে পার না পায়। অপরাধীরা কোন দলের না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাংশায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

গোয়ালন্দে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

রাজবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

পাংশায় মাইক্রোবাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

পাংশায় চাঁদা না দেওয়ায় ক্লিনিক মালিককে মারধরের অভিযোগে গ্রেপ্তার ১

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গোয়ালন্দে সড়কে যানবাহন চাপায় ৩ বছরের শিশুর মৃত্যু

কালুখালীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

পাংশায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

১০

 ‘বাবা ছিলেন আমার সন্তানের মত’ গোয়ালন্দে শ্রেষ্ঠ পুত্রবধূদের সম্মাননা

১১

গোয়ালন্দে চুরি হওয়া মালামাল উদ্ধার না হওয়ায় ভূমি অফিসের সেবা ব্যাহত

১২

দৌলতদিয়া থেকে ১০০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

১৩

পাংশায় দুই মাদকসেবীর কারাদণ্ড

১৪

খেলনা পিস্তল নিয়ে ছবি তুলে বিপাকে রতন মন্ডল

১৫

তামাক মুক্ত দিব‌সের তামাকের প‌ক্ষে ব‌লে তোপের মূ‌খে কৃ‌ষি কর্মকর্তা

১৬

গোয়ালন্দে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

১৭

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় ৩ জন গ্রেপ্তার

১৮

ব্রাজিল সমর্থকদের অর্ধেক ফি-তে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা আইনজীবীর

১৯

রাজবাড়ী সদর হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের বিষয়ে তদন্ত কমিটি গঠন

২০