ইরানের প্রতিক্রিয়া হবে ‘ব্যতিক্রমী’ হানিয়া হত্যাকাণ্ডের জবাবে - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানের প্রতিক্রিয়া হবে ‘ব্যতিক্রমী’ হানিয়া হত্যাকাণ্ডের জবাবে

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আলোচিত বিষয়গুলোর মধ্যে অন্যতম ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় ইরানের সম্ভাব্য পদক্ষেপ। যদিও হামাস নেতার হত্যার পর বেশ কিছু সময় পেরিয়ে গেছে, ইরান এখনও কোনো সরাসরি জবাব দেয়নি। তবে ইরান নিশ্চিত করেছে, তারা কৌশলগতভাবে সঠিক সময় আসলে প্রতিশোধ নেবে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের কুদস ফোর্সের ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন চিজারি জানিয়েছেন, ইরান এ ঘটনায় এমন একটি পদক্ষেপ নেবে যা ‘ব্যতিক্রমী এবং আশ্চর্যজনক’ হবে। তিনি রাষ্ট্রীয় বাহিনীর সঙ্গে যুক্ত একটি সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে এই মন্তব্য করেন।

সূত্র অনুযায়ী, ইরান কৌশলগত কারণে প্রতিক্রিয়া দানে দেরি করছে, তবে হিজবুল্লাহ ইতোমধ্যেই তাদের শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকরের হত্যার প্রতিশোধ নিতে ইসরাইলে হামলা চালিয়েছে।

হানিয়া হত্যাকাণ্ডের পর থেকেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণের একদিন পর, ৩১ জুলাই তেহরানে এই ঘটনা ঘটে। একই সময়ে গাজায় ইসরাইলি আক্রমণের মধ্যেও পশ্চিম তীরে হামলা অব্যাহত ছিল।

ব্রিগেডিয়ার চিজারি আরও উল্লেখ করেছেন, ইসরাইলি দখলদারদের অপরাধ বিশ্বব্যাপী মানুষের কাছে ইসরাইলের নিপীড়নমূলক চরিত্র প্রকাশ করেছে। তিনি সতর্ক করেন যে পশ্চিম তীরে সামরিক আক্রমণ চালিয়ে যাওয়ার ফলে পরিস্থিতি আরও জটিল হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে মাদকসেবীসহ ৩জন গ্রেপ্তার

১

গোয়ালন্দে ‘ঢাকা রহমতগঞ্জ ক্লাব’র বয়সভিত্তিক দল গঠনে খেলোয়াড় বাছাই

২

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে পাংশায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা 

৩

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে কালুখালীতে প্রতিবাদ মিছিল ও সমাবেশ

৪

রাজবাড়ীতে নানা আয়োজনে মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিত

৫

মানবসেবায় দেবাহুতিকে স্মরণ, শ্রাদ্ধের অর্থে সাত ব্যক্তি-প্রতিষ্ঠানকে সহায়তা

৬

আরাফাত রহমান কোকো মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

৭

রাজবাড়ীতে সন্ত্রাস বিরোধী আইন মামলায় ১ জন গ্রেফতার

৮

এন‌সিপি নেত্রীর বাড়ী‌তে অ‌গ্নিসং‌যো‌গের প্রতিবা‌দে রাজবাড়ী‌তে মানববন্ধন

৯

গোয়ালন্দে হেরোইনসহ ৩ জন আটক, প্রত্যেকের ২ মাসের কারাদণ্ড

১০

সংস্কার ও আধুনিকায়নের অভাবে সৌন্দর্য হারাচ্ছে মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র

১১

রাজবাড়ীতে নারী উদ্যোক্তাদের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী

১২

গোয়ালন্দে হেরোইন সেবনরত অবস্থায় ৬ জন গ্রেপ্তার

১৩

প্রিয় স্কুলে  ফিরলেন এসএসসি-২০০২ ব্যাচের শিক্ষার্থীরা, উপহার দিলেন ফার্নিচার

১৪

গোয়ালন্দে কৃষকের পেঁয়াজের জমিতে দুর্বৃত্তদের হানা, তুলে ও কেটে নষ্ট চারা

১৫

গোয়ালন্দে অবৈধভাবে সার বিক্রি করায় দন্ড

১৬

রাজবাড়ীতে পোস্টঅ‌ফি‌সে রাখা আত্মসাতের টাকা ফেরতসহ বিচা‌রের দা‌বি‌তে গ্রাহক‌দের বিক্ষোভ

১৭

পাংশায় দোকানের চাল কেটে আড়াই লাখ টাকার মালামাল চুরি

১৮

পাংশায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর-লুটপাট

১৯

রাজবাড়ীতে মাদকদ্রব্যসহ ৪ জন আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

২০