রাজবাড়ীতে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৬ নভেম্বর ২০২৪, ১:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

রাজবাড়ীতে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সঙ্গে জেলার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা তুলে ধরেন, যার মধ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, শহরের যানজট নিরসনে ইজিবাইক নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থার উন্নয়নসহ অন্যান্য সমস্যাগুলোর কথা উল্লেখযোগ্য।

নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এসব সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “আপনাদের সহযোগিতায় রাজবাড়ীকে একটি সুন্দর ও উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে চাই। জেলা প্রশাসন সকল শ্রেণীর মানুষের চাহিদা পূরণে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে।”

মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক। সভায় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তী, রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সভাপতি করিম ইসাক, রাজবাড়ী জেলা রিপোর্টাস ক্লাবের সহ-সভাপতি আজু শিকদার, মেহেদী হাসান, মাসুদ রেজা শিশির, সাধারণ সম্পাদক সোহেল রানা, রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সৌমিত্র শীল চন্দন, রাজবাড়ী জেলা রিপোটার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেলুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, আল মামুন আরজু, রতন মাহমুদ, জেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা, সাংগঠনিক সম্পাদক ফকীর জাহিদুল ইসলাম রুমন, সুমন বিশ্বাস, এসএম রাসেল কবিরসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।

পরবর্তীতে, সাংবাদিকরা নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং উপস্থিত সকল সাংবাদিকদের সাথে তিনি পরিচিত হন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

পাংশায় সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের ওপর  হামলা

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

রাজবাড়ীতে হরিজন ঐক্য পষিদের ৭ দফা দাবিতে মানববন্ধন

১০

গোয়ালন্দে বিভিন্ন সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

১১

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পতাকাবাহক রাজবাড়ীর রাফি

১২

মরা পদ্মা কচুরিপানার দখলে, সেতু না থাকায় দুর্ভোগে কয়েকশ কৃষক

১৩

রাজবাড়ীতে জেলা পরিষদের জমি উদ্ধার অভিযানে বাধা, দখলের অভিযোগ

১৪

রাজবাড়ীতে বাড়িতে হামলা-লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ

১৫

রাজবাড়ীতে সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

১৬

কালুখালীতে বিভিন্ন প্রকার শিক্ষা সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

১৭

ব্র্যান্ডের নামে প্রতারণা, ওজনে কারচুপি! রাজবাড়ীতে ব্যবসায়ীকে দণ্ড

১৮

পাংশায় বাস-ট্রাক সংঘর্ষে আহত-৩

১৯

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক হলেন রাজবাড়ীর কৃতিসন্তান ডা. নুরুল ইসলাম

২০