গোয়ালন্দে হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৫ নভেম্বর ২০২৪, ১১:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোয়ালন্দ ঘাট থানার পুলিশের অভিযানে মর্জিনা বেগম (৪২) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে হেরোইনসহ গ্রেপ্তার করা হয়েছে। তিনি গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়ার পোড়াভিটা এলাকার বাসিন্দা। মর্জিনা মৃত মান্নান শেখ ওরফে ফুল শেখের মেয়ে এবং মৃত নুর ইসলামের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ১১টার দিকে এসআই সেলিম মোল্লার নেতৃত্বে পুলিশের একটি দল উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় অভিযানে যায়। মর্জিনা বেগমের লিজ নেওয়া বাড়িতে তল্লাশি চালিয়ে বসত ঘর থেকে ৫২ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয় এবং তাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত মর্জিনা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স, অনিয়মের নানা অভিযোগ

স্পে‌নের জ‌য়ে হতাশ রাজবাড়ী‌তে আর্জেন্টাইন সমর্থকরা, নে‌চে গে‌য়ে উল্লাস স্পেন সমর্থক‌দের

যাত্রীবেশী প্রতারকের খপ্পরে অটোভ্যান হারালেন কালুখালীর দরিদ্র ভ্যানচালক

উপজেলা কৃষক দলের সভাপতিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে গোয়ালন্দে সংবাদ সম্মেলন

গোয়ালন্দে একটি ব্রিজের জন্য চরম দুর্ভোগ, ঝুঁকিতে পারাপার

কালুখালীতে পোল্ট্রি খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার

দৌলতদিয়া ভূমি অফিসে চুরি হওয়া কম্পিউটারের মনিটর সহ ৩ জন গ্রেপ্তার

গোয়ালন্দে নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক

৩ বছরেও নির্মাণ হয়নি কালুখালী মডেল মসজিদের সংযোগ সড়ক, ভোগান্তিতে মুসল্লিরা

একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিমের ৭৬তম জন্মবার্ষিকী পালিত

১০

পদকপ্রাপ্ত ডুবরি সাদিকের বাড়িতে এখন শুধুই কান্নার রোল

১১

গোয়ালন্দে অটো রিকশা চালকের মরদেহ উদ্ধার

১২

রাজবাড়ীতে জুলাই আন্দোলনে শহীদ আব্দুল গণির মৃত্যু বার্ষিকী পালিত

১৩

সেরা ডুবুরি পদকপ্রাপ্ত গোয়ালন্দের সাদিকের নদীতে ডুবে মৃত্যু

১৪

পাংশা উপজেলা মহিলা দলের কমিটির অনুমোদন দিলো জেলা বিএনপি 

১৫

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজ‌নে রথ যাত্রা উৎসব

১৬

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কৃষকের

১৭

গোয়ালন্দে কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

১৮

কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক খান আর নেই

১৯

রাজবাড়ী‌তে আর্জেন্টিনা ভক্ত‌দের বিজয় উল্লাস

২০