দৌলতদিয়ায় বিএনপি'র কর্মীসভা অনুষ্ঠিত - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতদিয়ায় বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ১,২ ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেল ৩ টায় দৌলতদিয়া রেলওয়ে স্টেশনের শহীদ মিনার প্রাঙ্গণে দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি খালেক ব্যাপারীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা বিএনপির সভাপতি নিজামউদ্দিন শেখ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আইয়ুব আলী খান, উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাইদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি বেনজির আহমেদ বিলাস বেপারী, সাংগঠনিক সম্পাদক হেলাল সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ। সভার সঞ্চালনা করেন দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল সরদার। এসময় বক্তারা বলেন, ৫ আগস্টের পর অনেক নতুন মুখ বিএনপিতে এসেছে। দৌলতদিয়া ইউনিয়নে আওয়ামী লীগ সন্ত্রাসীর রাজত্ব কায়েম করেছে। বিএনপিকে নির্যাতন করেছে। আমরা তারেক রহমান এর নির্দেশ অনুযায়ী দলে নতুন কাউকে আনবো না। দলে ত্যাগী নেতাদের মুল্যায়ন করতে হবে। আগামী নির্বাচন আসলাম মিয়ার হাতকে শক্তিশালী করার জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে অসুস্থ্য তরুন দল নেতা সন্তানদের নিয়ে ধানের শীষের প্রচারনায়

রাজবাড়ী‌তে ধানের শীষ প্রার্থীর প‌ক্ষে প্রতিবন্ধী‌দের সা‌থে মত‌বি‌নিময়

রাজবাড়ী-২ : এনসিপিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন খেলাফত মজলিস প্রার্থী

রাজবাড়ী ২ আস‌নে স্বতন্ত্র প্রার্থী না‌সিরুল হক সাবুর ইশতেহার ঘোষণা: প্রচা‌রে বাধার অ‌ভি‌যোগ

ফরিদপুরকে বিভাগ করার আশ্বাস দিলেন তারেক রহমান

মারামারি করে যুবককে পদ্মায় ফেলে দেয়ার অভিযোগ, উদ্ধার হয়নি দুই দিনেও

পাংশায় কালীমন্দিরের প্রতিমা ভাংচুর

ফেরি থেকে পদ্মা নদীতে পড়ে যুবক নিখোঁজ

খানখানাপুর থেকে অস্ত্রসহ একজন গ্রেপ্তার

দৌলতদিয়া রাতের আঁধারে ফসলের ক্ষেত নষ্টের অভিযোগ

১০

পাংশায় বৈষম্যমুক্ত ৯ম জাতীয় পে- স্কেলের গেজেট প্রকাশের দাবীতে কর্মসূচি 

১১

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগে ভুয়া প্রার্থী ভাইভা দিতে এসে আটক

১২

পাংশায় ভেজাল গুড় তৈরীর দায়ে ৩ বছরের কারাদন্ড, ১লাখ টাকা জরিমানা

১৩

পাংশায় অবৈধ ইট ভাটায় অভিযান, জেল-জরিমানা

১৪

‘দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ বাস্তবায়ন হলে রাজবাড়ীর মাটি সোনার পরিণত হবে’ -উজানচরের জনসভায় খৈয়ম

১৫

তারেক রহমানের উপহার পাওয়া অন্ধ গফুরের বাড়িতে হামলা ও লুটপাট

১৬

ধা‌নের শী‌ষের প্রার্থীর প‌ক্ষে রাজবাড়ী‌তে ছাত্রদ‌লের প্রচারনা

১৭

গোয়ালন্দে সাজাপ্রাপ্ত ও ছিনতাই মামলার দুই আসামি গ্রেপ্তার

১৮

পাংশায় অপপ্রচা‌রের প্রতিবা‌দে ১১ দলীয় জো‌ট প্রার্থীর সংবাদ স‌ম্মেলন

১৯

গোয়ালন্দে ১১ দলীয় জোটের প্রার্থী এ্যাড. নুরুল ইসলামের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

২০