রাজবাড়ীতে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২৪, ১২:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত

রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধে শহীদদের কবর ও স্মৃতি ফলকে শ্রদ্ধা জানিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।

রাজবাড়ী জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে এবং পুলিশ সুপার মোছাঃ শামীমা পারভীনের উপস্থিতিতে রাজবাড়ী কেন্দ্রীয় বাস টার্মিনাল, লোকোশেড বধ্যভূমি, শহরের রেলগেট এলাকার মুক্তিযোদ্ধা স্মৃতিফলক এবং বীর শহীদদের কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর সকাল ৯টায় রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে বিজয় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক। এ সময় জেলা পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যান্য আয়োজনের মধ্যে সকাল সাড়ে ১১টায় রাজবাড়ী অফিসার্স ক্লাবে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, রাজবাড়ী সদর হাসপাতালে উন্নত খাবার পরিবেশন সন্ধ্যায় শিশুদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। দিনব্যাপী আয়োজনে শহরজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। বিজয়ের এই দিনে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

পাংশায় ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

পাংশায় সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের ওপর  হামলা

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১০

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

১১

রাজবাড়ীতে হরিজন ঐক্য পষিদের ৭ দফা দাবিতে মানববন্ধন

১২

গোয়ালন্দে বিভিন্ন সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

১৩

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পতাকাবাহক রাজবাড়ীর রাফি

১৪

মরা পদ্মা কচুরিপানার দখলে, সেতু না থাকায় দুর্ভোগে কয়েকশ কৃষক

১৫

রাজবাড়ীতে জেলা পরিষদের জমি উদ্ধার অভিযানে বাধা, দখলের অভিযোগ

১৬

রাজবাড়ীতে বাড়িতে হামলা-লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ

১৭

রাজবাড়ীতে সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

১৮

কালুখালীতে বিভিন্ন প্রকার শিক্ষা সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

১৯

ব্র্যান্ডের নামে প্রতারণা, ওজনে কারচুপি! রাজবাড়ীতে ব্যবসায়ীকে দণ্ড

২০