পাংশায় ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার - Rajbari
কামাল হোসেন
২৭ জুলাই ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

রাজবাড়ীতে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ফজলুল হক ফজল (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। তিনি রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ইউনিয়নের বাঁশ গ্রামের মৃত আজিজ মুন্সির ছেলে।

সোমবার (২৭ জুলাই) বিকেলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে পাংশা উপজেলার যশাই ইউনিয়নের বাঁশ গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ফজলুল হক ফজলের বসতবাড়ির শয়নকক্ষের ড্রেসিং টেবিলের ড্রয়ারে তল্লাশি চালিয়ে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়। ডিবির ওসি আরও জানান, এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) মো. ওয়াহিদুল হাসান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাংশা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। সোমবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি বলেন, মাদক নির্মূলে জেলা গোয়েন্দা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০