গোয়ালন্দে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা প্রশাসনের আয়োজনে (২৪ ডিসেম্বর) মঙ্গলবার বেলা এগারোটায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আসাদুজ্জামান এর  সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলার আইন-শৃঙ্খলা রক্ষা এবং এ সংক্রান্ত কার্যক্রম সমন্বয়ের জন্য উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি হচ্ছে উপজেলা পর্যায়ে সর্বোচ্চ ফোরাম। এ কমিটির সভা নিয়মিত কার্যকর ভাবে অনুষ্ঠান এবং সভার সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে গোয়ালন্দ উপজেলার আইন-শৃঙ্খলা রক্ষা, দৌলতদিয়া ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা, বাল্যবিবাহ রোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিকরণ সহ উপজেলার সকল অপরাধমূলক কাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে উপজেলা প্রশাসন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য আহ্বান জানান। এছাড়াও সভায় আগামী ২৫ শে ডিসেম্বর বড়দিন উদযাপন, ৩১ শে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট উদযাপনে আইন শৃঙ্খলা নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা কমিটিকে সজাগ থাকার পরামর্শ দেওয়া হয় তাছাড়া ৩১ ডিসেম্বর ডিসেম্বর থেকে ১ লা জানুয়ারী পর্যন্ত দেশি মদের দোকান রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার পক্ষে এস আই মাহাবুল করিম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ প্রদিপ কান্তি, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রুহুল আমিন সহ বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক সহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

`ফ্যামিলি কার্ড কর্মসূচি ধাপে ধাপে ৪ কোটি পরিবারে পৌঁছানো হবে’

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে নানা উদ্যোগ

দৌলতদিয়া থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বালিয়াকান্দিতে পাটের গোডাউনে আগুন, আহত ৩ ফায়ার ফাইটার

রাজবাড়ীতে পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ, নিঃস্ব হওয়ার পথে কৃষক

রোগীবান্ধব পরিবেশ গড়তে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম

রাজবাড়ীতে এনজিও বিষয়ক সমন্বয় কমিটির সভা

গোয়ালন্দে ভেজাল মশলা তৈরির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

গোয়ালন্দে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

ঈদে দৌল‌ত‌দিয়া-পাটু‌রিয়া নৌরু‌টে থাক‌বে ক‌য়েকস্ত‌রের নিরাপত্তা ব‌্যবস্থা

১০

রাজবাড়ীতে শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে জামাইয়ের টাকা আত্মসাতের অভিযোগ

১১

গোয়ালন্দে এক কিলোমিটারের দূর্ভোগ যেন শেষ হয় না!

১২

তেল সংকটে রাজবাড়ীতে পাম্পে ভিড়, নির্ধারিত সীমায় তেল বিক্রি

১৩

গোয়ালন্দে গভীর রাতে অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস

১৪

গোয়ালন্দে হেরোইনসহ দুই যুবক গ্রেপ্তার

১৫

বীরমুক্তিযোদ্ধা আ. সামাদ মোল্লাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৬

পেঁয়াজের ন্যায্য দাম না পেয়ে হতাশ কৃষক, চাষে আগ্রহ হারাচ্ছেন তারা

১৭

পাংশায় জমি সংক্রান্ত বিরোধের জেরে রণক্ষেত্র, নারীসহ আহত ৮

১৮

রাজবাড়ীর গান্ধিমারায় মাইক্রোবাস চাপায় কৃষকের মৃত্যু

১৯

গোয়ালন্দে প্রতিবন্ধি শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক

২০