রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে সরকারি আমন ধান সংগ্রহ শুরু - Rajbari
কামাল হোসেন
২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে সরকারি আমন ধান সংগ্রহ শুরু

রাজবাড়ীতে সরকারিভাবে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজবাড়ী সদর খাদ্যগুদামে এ কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফয়জুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দীপঙ্কর মণ্ডল ও সদর উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা রেজাউল হোসাইন। চলতি আমন মৌসুমে রাজবাড়ী সদর উপজেলা থেকে কৃষকদের কাছ থেকে ৭৯৬ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলায় মোট ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ২ হাজার ৮০৬ মেট্রিক টন। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ সংগ্রহ কার্যক্রম চলবে।

উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফয়জুর রহমান বলেন, কৃষকরা যাতে ধানের ন্যায্যমূল্য পান এবং লাভবান হন, সে লক্ষ্যেই সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করছে। সর্বোচ্চ ১৪ শতাংশ আর্দ্রতাসম্পন্ন শুকনো ধান প্রতি কেজি ৩৫ টাকা দরে সরকারের কাছে বিক্রি করতে পারবেন কৃষকরা। এতে কৃষকরা উপকৃত হবেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান বলেন, ধান বিক্রি করতে আগ্রহী কৃষকদের কৃষি অফিস থেকে সনদ নিতে হবে। কৃষকরা যেকোনো সময় কৃষি অফিসে গিয়ে এ সনদ সংগ্রহ করতে পারবেন। একজন কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন এবং সর্বনিম্ন ১২০ কেজি ধান বিক্রি করতে পারবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে গাঁজাসহ আটক ব্যাক্তির ১৪ দিনের কারাদণ্ড

১

বিউটি পার্লারে চাকরি দেওয়া কথা বলে কিশোরীকে যৌনপল্লীতে বিক্রি, আটক ১

২

রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে সরকারি আমন ধান সংগ্রহ শুরু

৩

গোয়ালন্দ মোড়ে বাস চাপায় স্কুলছাত্র নিহত

৪

গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

৫

দৌলতদিয়ায় আজমেরী হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা

৬

গোয়ালন্দে মহাসড়কে হেলমেটবিহীন ৩ মোটরসাইকেল চালককে জরিমানা

৭

দৌলতদিয়ার মাদকসম্রাজ্ঞী রোজির মেয়ে জামাই তুহিন হেরোইনসহ গ্রেপ্তার

৮

রাজবাড়ী শহরে পরিত্যক্ত ট্রাকে আগুন

৯

অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীর জনসভা সফল করতে গোয়ালন্দে প্রস্তুতি সভা

১০

রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন

১১

পাঁচুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ গ্রেপ্তার

১২

দৌলতদিয়ায় ঢাকঢোল পিটিয়ে আদালতের ডিক্রি বাস্তবায়ন

১৩

রাজবাড়ীতে সাবেক কাউন্সিলর ও আ.লীগ নেতা গ্রেপ্তার

১৪

রাজবাড়ীতে বেশীদামে সার বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

১৫

প্রথম ধাপেই রাজবাড়ীর কালুখালী ও বালিয়াকান্দিতে ইউপি নির্বাচন

১৬

কালুখালীতে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার

১৭

নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৮

গোয়ালন্দে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৯

গোয়ালন্দে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

২০