রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বাজিতপুর এলাকায় অভিযান চালিয়ে মো. রুহুল আমিন মোল্লা (৪৬) নামে এক মাদক কারবারিকে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃত মো. রুহুল আমিন মোল্লা বাজিতপুর এলাকার বাসিন্দা শামসুদ্দিন মোল্লার ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, পরিদর্শক মো. রাসেল আলীর নেতৃত্বে একটি আভিযানিক দল মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বাজিতপুর এলাকায় রুহুল আমিন মোল্লার নিজ বসতঘর ঘেরাও করে। এ সময় ঘরের ভেতর থেকে তাঁর কাছে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে এক কেজি গাঁজাসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপপরিচালক মো. নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারি একজন কুখ্যাত ও পেশাদার মাদক ব্যবসায়ী। এ ঘটনায় পরিদর্শক মো. রাসেল আলী তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী-২০২৬)-এর সংশ্লিষ্ট ধারায় রাজবাড়ী সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন