গোয়ালন্দ মোড়ে বাস চাপায় স্কুলছাত্র নিহত - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৩ নভেম্বর ২০২৬, ৫:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দ মোড়ে বাস চাপায় স্কুলছাত্র নিহত

রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকায় দ্রুতগতির এসবি পরিবহন নামের একটি বাসের চাপায় জিসান নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। রোববার (২৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ মোড় এলাকায় করিম ফিলিং স্টেশন নামের পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিসান খানখানাপুর ব্রাকপাড়া এলাকার মো. জহিরের ছেলে। সে সুরাজ মোহিনী ইনস্টিটিউটে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

জানা যায়, জিসান খানখানাপুর থেকে প্রাইভেট পড়ে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল। পথে গোয়ালন্দ মোড়ের করিম ফিলিং স্টেশন নামের পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে কুষ্টিয়াগামী এসবি পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আহলাদীপুর হাইওয়ে থানার ওসি জহিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে কৌশলে পালিয়ে গেছেন বাসটির চালক ও সহকারী। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দ মোড়ে বাস চাপায় স্কুলছাত্র নিহত

১

গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

২

দৌলতদিয়ায় আজমেরী হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা

৩

গোয়ালন্দে মহাসড়কে হেলমেটবিহীন ৩ মোটরসাইকেল চালককে জরিমানা

৪

দৌলতদিয়ার মাদকসম্রাজ্ঞী রোজির মেয়ে জামাই তুহিন হেরোইনসহ গ্রেপ্তার

৫

রাজবাড়ী শহরে পরিত্যক্ত ট্রাকে আগুন

৬

অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীর জনসভা সফল করতে গোয়ালন্দে প্রস্তুতি সভা

৭

রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন

৮

পাঁচুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ গ্রেপ্তার

৯

দৌলতদিয়ায় ঢাকঢোল পিটিয়ে আদালতের ডিক্রি বাস্তবায়ন

১০

রাজবাড়ীতে সাবেক কাউন্সিলর ও আ.লীগ নেতা গ্রেপ্তার

১১

রাজবাড়ীতে বেশীদামে সার বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

১২

প্রথম ধাপেই রাজবাড়ীর কালুখালী ও বালিয়াকান্দিতে ইউপি নির্বাচন

১৩

কালুখালীতে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার

১৪

নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৫

গোয়ালন্দে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৬

গোয়ালন্দে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

১৭

গোয়ালন্দে নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১৮

‘দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট’ যানবাহন থেকে নেমে ফেরিতে উঠায় ভোগান্তি

১৯

কর্মকর্তা-কর্মচারী ছাড়া তালাবদ্ধ রাজবাড়ী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

২০