বিউটি পার্লারে চাকরি দেওয়া কথা বলে কিশোরীকে যৌনপল্লীতে বিক্রি, আটক ১ - Rajbari
জহুরুল ইসলাম হালিম
২৪ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিউটি পার্লারে চাকরি দেওয়া কথা বলে কিশোরীকে যৌনপল্লীতে বিক্রি, আটক ১

প্রতিকী ছবি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে ১৬ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় তাকে দিয়ে জোরপূর্বক দেহব্যবসা করানোর অভিযোগে দৌলতদিয়া যৌনপল্লীর বাড়িওয়ালী কোহিনূর আক্তারকে (৩৫) আটক করা হয়েছে। আটক কোহিনূর দৌলতদিয়া ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের মো. রইচ মন্ডলের মেয়ে।

সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া যৌনপল্লী সংলগ্ন রেলস্টেশন শহীদ মিনার সংলগ্ন মো. দেলোয়ার হোসেনের দোকান থেকে ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশ।

উদ্ধার হওয়া কিশোরীর ভাষ্যমতে, ভালো বেতনে বিউটিপার্লারে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে অজ্ঞাত এক নারী গত ১৯ নভেম্বর তাকে দৌলতদিয়া যৌনপল্লীতে নিয়ে আসে। পরে তাকে দৌলতদিয়া যৌনপল্লীর কোহিনূর বাড়িওয়ালীর কাছে মোটা অঙ্কের টাকায় বিক্রি করে দেয়। এরপর থেকে বাড়িওয়ালী কোহিনূর তাকে আটকে রেখে নানা ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক বিভিন্ন ব্যাক্তির সাথে দেহব্যবসায় বাধ্য করে আসছিল। গত সোমবার সন্ধ্যার পর সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে দৌলতদিয়া রেলস্টেশন শহীদমিনার সংলগ্ন এলাকায় এসে ওই দোকানটিতে আশ্রয় নেয় এবং তাকে উদ্ধারের আকুতি জানায়। এসময় স্থানীয়রা গোয়ালন্দ ঘাট থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ তাকে উদ্ধার করে হেফাজতে নেয় এবং অভিযান চালিয়ে অভিযুক্ত কহিনূর আক্তারকে আটক করে।

স্থানীয়রা জানান, সোমবার রাতে ওই কিশোরী যৌনপল্লী থেকে দৌড়ে পালিয়ে আসার চেষ্টা করে। এ সময় মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে কোহিনূরসহ তার লোকজন তাকে ধাওয়া করেন। একপর্যায়ে ওই কিশোরী দৌড়ে গিয়ে দৌলতদিয়া রেলস্টেশন  শহীদমিনার সংলগ্ন এলাকায় মো. দেলোয়ার হোসেনের দোকানে গিয়ে আশ্রয় নেয়।

উদ্ধার হওয়া কিশোরীর সাথে কথা বলে জানা যায়, সে ঢাকা সাভার এলাকায় একটি পোষক কারখানায় কাজ করতেন। তার বাড়ি গাইবন্ধা জেলায়। নারী পাচারকারী চক্রের সদস্য এক নারী তাকে গত ১৯ নভেম্বর ঢাকার সাভার এলাকা থেকে ভালো বেতনে কাজ দেওয়ার কথা বলে যৌনপল্লীতে নিয়ে আসে। নারী পাচারকারী চক্রের ওই নারী সদস্যের নাম সে জানে না, তবে তাকে দেখলে চিনবেন বলে সে জানায়।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় আটক কোহিনূরকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে গাঁজাসহ আটক ব্যাক্তির ১৪ দিনের কারাদণ্ড

১

বিউটি পার্লারে চাকরি দেওয়া কথা বলে কিশোরীকে যৌনপল্লীতে বিক্রি, আটক ১

২

রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে সরকারি আমন ধান সংগ্রহ শুরু

৩

গোয়ালন্দ মোড়ে বাস চাপায় স্কুলছাত্র নিহত

৪

গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

৫

দৌলতদিয়ায় আজমেরী হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা

৬

গোয়ালন্দে মহাসড়কে হেলমেটবিহীন ৩ মোটরসাইকেল চালককে জরিমানা

৭

দৌলতদিয়ার মাদকসম্রাজ্ঞী রোজির মেয়ে জামাই তুহিন হেরোইনসহ গ্রেপ্তার

৮

রাজবাড়ী শহরে পরিত্যক্ত ট্রাকে আগুন

৯

অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীর জনসভা সফল করতে গোয়ালন্দে প্রস্তুতি সভা

১০

রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন

১১

পাঁচুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ গ্রেপ্তার

১২

দৌলতদিয়ায় ঢাকঢোল পিটিয়ে আদালতের ডিক্রি বাস্তবায়ন

১৩

রাজবাড়ীতে সাবেক কাউন্সিলর ও আ.লীগ নেতা গ্রেপ্তার

১৪

রাজবাড়ীতে বেশীদামে সার বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

১৫

প্রথম ধাপেই রাজবাড়ীর কালুখালী ও বালিয়াকান্দিতে ইউপি নির্বাচন

১৬

কালুখালীতে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার

১৭

নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৮

গোয়ালন্দে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৯

গোয়ালন্দে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

২০