রাজবাড়ীতে ব্যক্তিগত জমিসহ সরকারি হালট দখলের অভিযোগ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৯ জুন ২০২৫, ১২:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে ব্যক্তিগত জমিসহ সরকারি হালট দখলের অভিযোগ

Oplus_131072

কামাল হোসেন :  রাজবাড়ীর সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের মল্লিক পাড়া এলাকায় ব্যক্তিগত জমি ও সরকারি রাস্তার জায়গা (হালট) দখলের অভিযোগ উঠেছে স্থানীয় তিন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত আনোয়ারা বেগম রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগকারী আনোয়ারা বেগমের দাবি, মল্লিক পাড়ার তিন রাস্তার মোড়ে তার ব্যক্তি মালিকানাধীন জমি এবং তার পাশেই থাকা একটি সরকারি হালট দখল করে বাঁশের বেড়া দিয়ে ঘেরাও করে বালু ফেলা হচ্ছে। গত ২৬ জুন প্রভাবশালী হারুন মাস্টার, ইমদাদুল ও নজরুল ড্রাম ট্রাকে করে বালু এনে জায়গা ভরাট শুরু করেন। এ সময় সরকারি বাঁশঝাড়সহ ছোট-বড় কয়েকটি গাছপালাও কেটে নেওয়া হয়। আনোয়ারা বেগম বলেন, “দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ থাকলেও সম্প্রতি তারা জোরপূর্বক দখলের চেষ্টা করছে। বারবার মামলা দিয়ে আমাকে হয়রানি করছে।”

অভিযুক্ত হারুন অর রশিদ হারুন মাস্টার দাবি করেন, “৩৬৬০-৩৬৬১ নম্বর দাগে আমার জমি রয়েছে। তার ওপর দিয়েই সরকারি রাস্তা গেছে। প্রতিবেশীদের ৩৬৫৬ নম্বর দাগে ৪৩ শতাংশ জমি রয়েছে। আমি তা থেকে ৩ শতাংশ জমি ছেড়ে নিজের জমিতে বেড়া দিয়েছি। জমির কাগজপত্র আমার কাছে রয়েছে, চাইলে দেখাতে পারি।”

তবে খানখানাপুর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মো. জনাবআলী বলেন, “সদর ইউএনও স্যারের নির্দেশে কাজ বন্ধ রাখা হয়েছে। হারুন মাস্টারের মালিকানা দাবিকৃত দাগ অনুযায়ী জমিটি তার নয়, বরং বসবাসরতদের মালিকানায় রয়েছে। সঠিকভাবে পরিমাপ করে প্রকৃত মালিকদের মাঝে জমি বুঝিয়ে দেওয়া হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াকান্দিতে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল কিশোরের

রাজবাড়ীতে পেয়াজের দাম না পেয়ে ক্ষোভে পানিতে পেয়াজ ফেলে দিলেন কৃষক

রাজবাড়ীতে একদিনে ১ লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

রাজবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

১০

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

১১

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

১২

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়া উদ্ধার হলেও আসামি পলাতক

১৩

গোয়ালন্দে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ভেকু বিকল ও ট্রাক জব্দ

১৪

রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে মাছের পোনা বিতরণ

১৫

রাজবাড়ী হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কিডনি ডায়ালাইসিস সেন্টারের ঘোষণা

১৬

বালিয়াকান্দিতে ব্যবসায়ীকে মারধর করে লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই, অভিযুক্ত গ্রেফতার

১৭

বালিয়াকান্দিতে রং মিশিয়ে লাল তিল কে কালো করার দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা 

১৮

কালুখালীতে জামায়াত কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার-৩

১৯

গোয়ালন্দে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরানে সমর্থন

২০