রাজবাড়ীতে তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৩ জুলাই ২০২৫, ১:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

কামাল হোসেন : পরিবেশ সচেতনতা ও বৃক্ষরোপণ আন্দোলনের অংশ হিসেবে রাজবাড়ীতে তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেছে পরিবেশবিষয়ক সংগঠন ‘প্রকৃতি ও জীবন ক্লাব’।

বুধবার (২৩ জুলাই) সকালে রাজবাড়ী শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে চালতা, বকুল, অর্জুন, হরতকি, আমড়া, আমলকি, কৃষ্ণচূড়া, চিত্রাসী ও কাঠবাদামসহ নানা প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

রাজবাড়ী শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমের সভাপতিত্বে ও জেলা উদীচী শিল্পগোষ্ঠী সাধারণ সম্পাদক এজাজ আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, রাজবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল আইয়ের রাজবাড়ী প্রতিনিধি অ্যাডভোকেট খান মোহাম্মদ জহুরুল হক, রাজবাড়ী আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. নুরুজ্জামান, রাজবাড়ীর সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান, রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাড. খন্দকার হাবিবুর রহমান বাচ্চু, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাড. ইমদাদুল হক বিশ্বাস, জেলা বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. বিজন কুমার বোস, রাজবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আবু মুসা বিশ্বাস, রাজবাড়ী কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আব্দুর রহিম মোল্যা, জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদত হোসেন, সাবেক কৃষি কর্মকর্তা অরুন কুমার সরকার, রাজবাড়ী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. সাজিদ হোসেন, জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সম্পাদক রুবেলুর রহমান, সদস্য কামাল হোসেন, প্রতিদিনের বাংলাদেশের রাজবাড়ী প্রতিনিধি শাখাওয়াত হোসেন, সকালের শিরোনাম পত্রিকার প্রতিনিধি রফিকুল ইসলামসহ শিক্ষক, অভিভাবক এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী। এসময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা থেকে রক্ষা পেতে বেশি করে গাছ লাগানোর বিকল্প নেই। শিক্ষার্থীদের মধ্যে এই চেতনা ছড়িয়ে দিতে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তারা শিক্ষার্থীদের নিজেদের বাড়ির আঙিনা ও আশপাশে চারা রোপণ এবং পরিচর্যার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগে দুই ব্যক্তি আটক

রাজবাড়ীতে ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীতে সাজাপ্রাপ্তসহ ৩  আসামী গ্রেপ্তার

শ্রমজীবিদের কষ্টগাঁথা : ‘দিন পনের আগে একবার ছোট ইলিশ কিনছিলাম’

গোয়ালন্দে সিএসএস এর ফ্রি মেডিকেল ক্যাম্প

গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পাংশায় কৃষিপণ্যে বিক্রয়ে ধলতা নেওয়া বন্ধসহ ৮ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ

বালু অবৈধ উত্তোলন বন্ধে গোয়ালন্দে রাতের আঁধারে প্রশাসনের অভিযান

গোয়ালন্দে হাম-রুবেলায় শিশুর মৃত্যু

১০

গোয়ালন্দে সাংবাদিক শামছুল হকের স্মরণ সভা অনুষ্ঠিত

১১

নির্ধারিত দামে মিলছে না গ্যাস, রাজবাড়ীতে ক্রেতাদের ক্ষোভ

১২

রাজবাড়ীতে হামের উপসর্গ বাড়ছে, চলছে বিশেষ টিকাদান কার্যক্রম

১৩

পাংশায় মামলা তুলে না নেওয়ায় বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

১৪

বালিয়াকান্দিতে ইয়াবাসহ দুই সহোদর গ্রেপ্তার

১৫

ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ নেই, দুর্ভোগে রাজবাড়ীবাসী

১৬

রাজবাড়ী‌তে পে‌ট্রোল পাম্পে কমতে শুরু ক‌রে‌ছে সি‌রিয়াল, বেড়ে‌ছে বরাদ্দ

১৭

গোয়ালন্দে পদ্মায় বালু উত্তোলনের দায়ে ১০ জনের কারাদন্ড

১৮

রাজবাড়ীতে চোরাই ছাগলসহ ৩ জন গ্রেপ্তার

১৯

গোয়ালন্দ প্রতিরোধ যুদ্ধ ও গণহত্যা দিবস পালিত

২০