প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবিতে রাজবাড়ীতে কিন্ডারগার্টেন শিক্ষকদের মানববন্ধন - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৪ জুলাই ২০২৫, ২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবিতে রাজবাড়ীতে কিন্ডারগার্টেন শিক্ষকদের মানববন্ধন

Oplus_131072

কামাল হোসেন : “প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্য নয়, সাম্য চাই” এই স্লোগানে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, রাজবাড়ী জেলা শাখা।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে রাজবাড়ী প্রেসক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়। দেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত মানববন্ধনে জেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক-শিক্ষিকারা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন জেলা শাখার সভাপতি মো. কাজী নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, সহ-সভাপতি জালাল উদ্দিন ও মনোয়ারা বেগম, যুগ্ম সম্পাদক শুভ্র নন্দী, সাংগঠনিক সম্পাদক শুব্রত নন্দী প্রমুখ। এ মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস। এছাড়া শিক্ষক সুশান্ত কুমার রায়, এস এম এম আইনাল হক, গোবিন্দ কুন্ডু, মানিক পোদ্দারসহ সদর উপজেলার অন্তত ৪৩টি প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন।

বক্তারা বলেন, সরকার যখন সমান শিক্ষার সুযোগের কথা বলছেন, তখন কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার বাইরে রাখা সম্পূর্ণ বৈষম্যমূলক। সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একই বয়স ও পাঠ্যসূচিতে শিক্ষাগ্রহণ করলেও শুধু সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদেরই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে, যা মেধা যাচাইয়ের ন্যায্যতাকে প্রশ্নবিদ্ধ করে।

তাঁরা দ্রুত এই বৈষম্য দূর করে সকল শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানান। দাবি আদায় না হলে ভবিষ্যতে দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেন সংগঠনের নেতারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে পবিত্র আশুরার মাতমে অংশ নিয়ে এক ব্যাক্তির মৃত্যু

পাংশায় নিহতের পরিবার ও সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শনে এমপি

পাংশায় স্কুল ফাঁকির শাস্তি ৮০০ গাছ রোপণ

কালুখালীতে অবৈধ জাল তৈরির কারখানা থেকে সাড়ে ৬ লাখ টাকার জাল জব্দ

বালিয়াকান্দিতে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল কিশোরের

রাজবাড়ীতে পেয়াজের দাম না পেয়ে ক্ষোভে পানিতে পেয়াজ ফেলে দিলেন কৃষক

রাজবাড়ীতে একদিনে ১ লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

রাজবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১০

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

১১

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

১২

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

১৩

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

১৪

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

১৫

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

১৬

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়া উদ্ধার হলেও আসামি পলাতক

১৭

গোয়ালন্দে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ভেকু বিকল ও ট্রাক জব্দ

১৮

রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে মাছের পোনা বিতরণ

১৯

রাজবাড়ী হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কিডনি ডায়ালাইসিস সেন্টারের ঘোষণা

২০