রাজবাড়ীতে শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে জামাইয়ের টাকা আত্মসাতের অভিযোগ - Rajbari
শহিদুল ইসলাম
৭ মার্চ ২০২৬, ৫:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে জামাইয়ের টাকা আত্মসাতের অভিযোগ

রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামে জমি ও টাকা-পয়সা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন জামাতা ও মেয়ে।

শনিবার ( ৭ মার্চ) বিকাল খোলাবাড়িয়া গ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জামাতা মজিবর ব্যাপারী ও তার স্ত্রী হালেমা বেগম এ অভিযোগ তুলে ধরেন।

জামাতা মজিবর ব্যাপারী বলেন, ১৯৯১ সালে তিনি মুসাব্বর খানের মেয়ে হালেমা বেগমকে বিয়ে করেন। বিয়ের পর তার শ্বশুর দুই দফায় প্রায় ৯৫ শতাংশ জমি তাদের নামে দান স্বত্বে লিখে দেন। এরপর জীবিকার তাগিদে তিনি বিদেশে চলে যান। সেখানে প্রায় ১৭ বছর কাজ করে উপার্জিত অর্থ তার শাশুড়ির ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতেন। তিনি দাবি করেন, এই ১৭ বছরে তিনি প্রায় ৯৫ লাখ টাকা শাশুড়ির অ্যাকাউন্টে পাঠিয়েছেন। কিন্তু দেশে ফিরে তিনি টাকার হিসাব চাইলে শাশুড়ি কোনো হিসাব দেননি এবং টাকা ফেরতও দেননি। বরং প্রায় ৩০ বছর আগে দান করা জমি ফেরত দিতে বিভিন্নভাবে চাপ প্রয়োগ ও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। মজিবর ব্যাপারী আরও বলেন, “বিভিন্ন লোকজন দিয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে এবং আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমি এখন পরিবার নিয়ে চরম দুশ্চিন্তায় আছি। প্রশাসনের কাছে অনুরোধ করছি বিষয়টি তদন্ত করে সুষ্ঠু সমাধান করার জন্য।”

সংবাদ সম্মেলনে মেয়ে হালেমা বেগম বলেন, “বিয়ের পর বাবা আমাদের নামে জমি লিখে দেন। পরে আমার স্বামী বিদেশে গিয়ে উপার্জিত অর্থ নিয়মিত আমার মায়ের অ্যাকাউন্টে পাঠাতেন। সেই টাকা দিয়ে আমাদের পরিবারের খরচ চললেও অধিকাংশ টাকার কোনো হিসাব দেওয়া হয়নি।” তিনি আরও অভিযোগ করেন, এখন টাকা চাইলে তার বাবা-মা অস্বীকার করছেন। উল্টো তাদের নামে দেওয়া জমি ফেরত নিতে মামলা করা হয়েছে। তিনি বলেন, “আমাদের মামা ও এলাকার কিছু মানুষের কুপরামর্শে আমাদের নাজেহাল করা হচ্ছে। আমরা চাই আমার স্বামীর পাঠানো টাকা ফেরত দেওয়া হোক এবং আমাদের ওপর কোনো ধরনের চাপ বা হয়রানি না করা হোক।”

এ বিষয়ে অভিযুক্ত শ্বশুর মুসাব্বর খান বলেন, “আমি আমার মেয়ের কাছ থেকে কোনো টাকা নিইনি। তারা আমাদের দেখাশোনা করে না। দীর্ঘ ছয় মাস ধরে বিষয়টির কোনো সমাধান হয়নি। বাধ্য হয়ে আমি আইনের আশ্রয় নিয়েছি। আমি শুধু আমার জমি ফেরত চাই। মামলায় যা হওয়ার তাই হবে।”তিনি আরও বলেন, তাদের সঙ্গে কোনো ধরনের বিরোধ চান না, তবে নিজের অধিকার রক্ষার জন্য আইনি পথে এগোচ্ছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬

পাংশায় তিন মাদক কারাবি গ্রেফতার, দু’জনের কারাদন্ড

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

পাংশায় ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

১০

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

১১

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

১২

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

১৩

পাংশায় সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের ওপর  হামলা

১৪

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

১৫

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

১৬

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৭

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

১৮

রাজবাড়ীতে হরিজন ঐক্য পষিদের ৭ দফা দাবিতে মানববন্ধন

১৯

গোয়ালন্দে বিভিন্ন সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

২০