রাজবাড়ীতে গণধর্ষণ মামলার আসামি ফরিদপুর থেকে গ্রেপ্তার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৫ জুলাই ২০২৫, ১:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে গণধর্ষণ মামলার আসামি ফরিদপুর থেকে গ্রেপ্তার

কামাল হোসেন : রাজবাড়ীর সদর থানায় দায়ের হওয়া এক গণধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি মো. রাজা (২৭)-কে ফরিদপুরের কোতোয়ালি থানাধীন গজারিয়া বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব-১০-এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মো. রাজা, রাজবাড়ী সদর উপজেলার বড়দোয়াল গ্রামের মো. নিলুর ছেলে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ মে ২০২৫ তারিখ সন্ধ্যায় ভিকটিম (২২) ও তার বান্ধবীকে আসামি রাজা ও তার সঙ্গী রিয়াজ মোটরসাইকেলে করে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকার একটি রেস্টুরেন্টে নিয়ে যায়। রাতের খাবার শেষে ফেরার পথে রাত ১০টা ৩০ মিনিটের দিকে মোহাম্মদপুর গ্রামের একটি কলা বাগানে নিয়ে গিয়ে তারা ভিকটিমকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে বলে অভিযোগ করেন ভুক্তভোগী। পরদিন (২৯ মে) ভিকটিম নিজেই রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন। মামলাটি রুজু হয় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯(৩) ধারায়। মামলার নম্বর— ৪৩/২০২৫।

র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার আজ (২৫ জুলাই) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেপ্তারে র‌্যাব-১০ এর অধিনায়ক বরাবর একটি অধিযাচনপত্র পাঠান। এরপর গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে রাজার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনগত প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াকান্দিতে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল কিশোরের

রাজবাড়ীতে পেয়াজের দাম না পেয়ে ক্ষোভে পানিতে পেয়াজ ফেলে দিলেন কৃষক

রাজবাড়ীতে একদিনে ১ লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

রাজবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

১০

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

১১

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

১২

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়া উদ্ধার হলেও আসামি পলাতক

১৩

গোয়ালন্দে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ভেকু বিকল ও ট্রাক জব্দ

১৪

রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে মাছের পোনা বিতরণ

১৫

রাজবাড়ী হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কিডনি ডায়ালাইসিস সেন্টারের ঘোষণা

১৬

বালিয়াকান্দিতে ব্যবসায়ীকে মারধর করে লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই, অভিযুক্ত গ্রেফতার

১৭

বালিয়াকান্দিতে রং মিশিয়ে লাল তিল কে কালো করার দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা 

১৮

কালুখালীতে জামায়াত কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার-৩

১৯

গোয়ালন্দে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরানে সমর্থন

২০