রাজবাড়ীতে সাবেক স্ত্রীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৯ জুলাই ২০২৫, ১২:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে সাবেক স্ত্রীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

Oplus_0

কামাল হোসেন : রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুর মৌজায় জমি নিয়ে সাবেক স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। জমি দখলের অভিযোগ করেছেন মো. ইউসুফ আলী প্রামানিক।

অন্যদিকে, সাবেক স্ত্রী মোছা. নুরুননাহার বেগম (ওরফে নুরজাহান বেগম) দাবি করেছেন, ওই জমি তার বাবার দেওয়া দানস্বরূপ সম্পত্তি এবং ইউসুফ একজন প্রতারক।

ইউসুফ আলী জানান, ২০০১ সালে শ্বশুর আব্দুল মতিনের কাছ থেকে ১৪ শতাংশ জমি ৫ হাজার টাকায় কিনে নেন। এর মধ্যে ৭ শতাংশ তার নামে এবং বাকি ৭ শতাংশ স্ত্রী নুরজাহানের নামে সাব-কবলা দলিলে রেজিস্ট্রি হয়। তবে পরবর্তীতে তাদের দাম্পত্য কলহের জেরে বিবাহ বিচ্ছেদ ঘটে এবং তিনি ওই জমির দখল থেকে বঞ্চিত হন।

তার দাবি, জমি দখলের চেষ্টা করলে মারধর ও হত্যাচেষ্টার শিকার হন। এমনকি আদালতের আদেশে সাইনবোর্ড টানানোর পর তা ভেঙে ফেলা হয়। তিনি এ নিয়ে একাধিক মামলা করেছেন এবং এক পর্যায়ে আদালত থানার এসআইকে তদন্তের দায়িত্ব দেন, কিন্তু এখনো সমস্যার সমাধান হয়নি।

অন্যদিকে, নুরজাহান বেগম পাল্টা অভিযোগে বলেন, “আমার বাবাই আমার ভবিষ্যতের কথা ভেবে জমি দেন। কিন্তু ইউসুফ প্রতারণা করে নিজের নামে দলিল করে নেয়। সে আমাদের মারধর ও হত্যার হুমকি দিচ্ছে। আমার ছেলেকে নিয়েও নিরাপত্তাহীনতায় আছি।”

তার ভাই নুর ইসলাম খান বলেন, “ইউসুফ কোর্টে একাধিক মামলা করেছে। কিন্তু সর্বশেষ মামলায় আদালত আমাদের পক্ষেই রায় দিয়েছেন। আমার বোন তার সন্তানের ভবিষ্যতের জন্য অনেক কষ্ট করেছেন। ওই জমি তার প্রাপ্য।”

রাজবাড়ী সদর থানার এস আই জোহা বলেন, এ নিয়ে উভয়পক্ষের মধ্যে দীর্ঘদিনের আইনি লড়াই চলমান রয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত অনুযায়ী জমি বুঝিয়ে দেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়া উদ্ধার হলেও আসামি পলাতক

গোয়ালন্দে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ভেকু বিকল ও ট্রাক জব্দ

রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে মাছের পোনা বিতরণ

১০

রাজবাড়ী হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কিডনি ডায়ালাইসিস সেন্টারের ঘোষণা

১১

বালিয়াকান্দিতে ব্যবসায়ীকে মারধর করে লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই, অভিযুক্ত গ্রেফতার

১২

বালিয়াকান্দিতে রং মিশিয়ে লাল তিল কে কালো করার দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা 

১৩

কালুখালীতে জামায়াত কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার-৩

১৪

গোয়ালন্দে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরানে সমর্থন

১৫

নিরাপদ সড়ক নিশ্চিতে আহলাদীপুর হাইওয়ে পুলিশের ব্রিফিং

১৬

চিকিৎসা নিতে নিজেই ক্লিনিকে হাজির অসুস্থ হুনুমান 

১৭

কালুখালীতে জামায়াত কর্মীর হাত-পা বাঁধা অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার

১৮

রাজবাড়ীতে আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

১৯

পাংশায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

২০