গোয়ালন্দে মাধ্যমিকের দুই সরকারী স্কুলে নানা অনিয়ম - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৩০ জুলাই ২০২৫, ৫:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে মাধ্যমিকের দুই সরকারী স্কুলে নানা অনিয়ম

স্টাফ রিপোর্টার : গোয়ালন্দে ঐতিহ্যবাহী দু’টি সরকারী মাধ্যমিক বিদ্যালয় থাকলেও তাদের নানান অনিয়মের কারণে বিদ্যালয় দু’টির শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যহত হচ্ছে। এছাড়া বিদ্যালয় দু’টিতে চলমান মিড ডে মিল প্রকল্প যেন কর্তৃপক্ষের অর্থ লোপাটের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে।

বিদ্যালয় দু’টি হলো গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় এবং গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়। গত বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ১১টার দিকে গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ে গিয়ে মিড ডে মিল প্রকল্পসহ শিক্ষকদের অনুপস্থিতিতে শ্রেণি কার্যক্রম ব্যহত হওয়ার অভিযোগ পাওয়া যায়। অপরদিকে একই দিন বেলা সাড়ে ১২টার দিকে গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে গিয়ে বিদ্যালয়ের মূল ফটক তালাবদ্ধ পাওয়া যায়। পূর্ণ কর্মদিবসে স্কুল তালাবদ্ধ থাকায় বিদ্যালয়ের অভিভাবকরা এসময় ক্ষোভ প্রকাশ করেন।

গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের মূল ফটকে দীর্ঘক্ষন অপেক্ষারত থেকে প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি। বেলা ১টার দিকে বিদ্যালয়ের গেটে আসেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল্লাহ। তিনি জানান, বৃষ্টির কারণে তার আসতে দেরি হয়ে গেছে। বিদ্যালয় কেন বন্ধ? জানতে চাইলে তিনি বলেন, ‘সকালের দিকে বৃষ্টি ছিল, হয়ত ছাত্র-ছাত্রী উপস্থিতি কম ছিল তাই ছুটি দিয়ে দিয়েছে।’

পরে তার মাধ্যমে স্কুলের অফিস সহকারীকে খুঁজে বের করে খোলা হয় বিদ্যালয়ের তালা। অফিসে গিয়ে দেখা যায়, বৃহস্পতিবারে ছাত্র-ছাত্রীদের জন্য কোন মিড ডে মিল সরবরাহের কোন তথ্য নাই। আগের দিন, অর্থাৎ গত বুধবার (২৩ জুলাই) ১শ ৮০ জন শিক্ষার্থী নাস্তা সরবরাহ করা হয়েছে। কিন্তু ছাত্র-ছাত্রী হাজিরা খাতার শিক্ষার্থী গণণা করে পাওয়া যায় ১শ ৩৩ জনের উপস্থিতি। এই দিন নাস্তা বাবদ খরচ দেখানো হয়েছে জনপ্রতি ৮টাকা। এই দিনই কর্তৃপক্ষ আত্মসাত করেছে ৩শ ৭৬ টাকা।

বিদ্যালয়ের অফিস সহকারী মো. হাফিজুর রহমান জানান, সকালে বিদ্যালয় যথারীতি খোলা হয়েছিল। ছাত্র-ছাত্রী কম থাকায় সবাই চলে গেছেন। এ সময় শিক্ষক হাজিরা খাতা দেখতে চাইলে তিনি জানান, তাদের স্কুলে শিক্ষক হাজিরা খাতায় স্বাক্ষর প্রথা চালু নেই। এর আগে গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ৯জন শিক্ষক পদায়ন থাকলেও মাত্র চারজন বিদ্যালয়ে উপস্থিত। বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, ২জন প্রশিক্ষনে রয়েছেন, একজন এইদিন অনুপস্থিত, আরেকজন দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছে। গত বুধবার (২৩ জুলাই) অত্র বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী হাজিরা খাতা গণণা করে দেখা যায়, উপস্থিত ছিল ৩৫ জন, তবে মিড ডে মিলের ভাউচার করা হয়েছে ৫৫ জনের। বিদ্যালয়ে সহকারী শিক্ষক উদ্ভব কুমার জানান, তারা প্রতি শিক্ষার্থী প্রতি ১০টাকা নাস্তার বিল পেয়ে থাকেন।

এসময় বিদ্যালয়ের একজন শিক্ষার্থীর অভিভাবক মো. আবু সাইদ মন্ডল বলেন, ‘বছরের ৭ মাস চলে গেল, এখনো পর্যন্ত এই বিদ্যালয়ের কোন শ্রেণিতে দু’টির বেশী ক্লাস হয়নি। শিক্ষকগণ কোন নিয়ম-কানুন মানেন না। যখন ইচ্ছে আসেন, যখন ইচ্ছে চলে যান। এ ভাবে একটি শিক্ষা প্রতিষ্ঠান চলতে পারে না।’ এসময় তিনি শিক্ষকগণকে শ্রেণিকক্ষে মনোযোগী হওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান।

গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, ‘শ্রেণি শিক্ষকগণ হাজিরা অনুযায়ী মিড ডে মিল ভাউচার করে। এটাতে যে এভাবে গড়মিল থাকতে পারে তা পূর্বে আমার দৃষ্টিগোচর হয়নি। তাছাড়া আমি এখানে নতুন এসেছি। তাই হয়ত এটা হয়েছে। আগামী রোববার থেকে সব ক’টি ক্লাস করানোর ব্যবস্থা গ্রহন করব বলে তিনি আশ^স্ত করেন।

গোয়ালন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার ক্ষোভ প্রকাশ করে জানান, পূর্ণ কর্মদিবসে বেলা সাড়ে ১২ টায় বিদ্যালয় বন্ধ করে দেয়া, কোন ভাবেই কাম্য নয়। সরকারী মাধ্যমিক বিদ্যালয় গুলো বেশীর ভাগে ক্ষেত্রেই তাদের কোন নির্দেশনা মানতে চায় না। এছাড়া মিড ডে মিল নিয়ে অনিয়মের অভিযোগ ক্ষতিয়ে দেখে ব্যবস্থা গ্রহনের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট সুপারিশ করা হবে।

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. নাহিদুর রহমান বলেন, পূর্ন কর্মদিবসে কেন বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে? তা জানতে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চাওয়া হবে। সেই সাথে মিড ডে মিল নিয়ে অনিয়মের অভিযোগ তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে সৌদি আরবের ১১০ কার্টন খেজুর বিতরণ

ঈদ যাত্রা : দৌলতদিয়া নৌপথে নিরাপত্তা জোরদারে নৌ পুলিশের মতবিনিময়

গোয়ালন্দে সাংবাদিকদের সম্মানে মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজের ইফতার মাহফিল

স্বেচ্ছায় রাজবাড়ী জেলা ট্রাক মা‌লিক স‌মি‌তির পদ থে‌কে সহ সাধারন সম্পাদক হিরুর পদত্যাগ

`ফ্যামিলি কার্ড কর্মসূচি ধাপে ধাপে ৪ কোটি পরিবারে পৌঁছানো হবে’

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে নানা উদ্যোগ

দৌলতদিয়া থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বালিয়াকান্দিতে পাটের গোডাউনে আগুন, আহত ৩ ফায়ার ফাইটার

রাজবাড়ীতে পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ, নিঃস্ব হওয়ার পথে কৃষক

রোগীবান্ধব পরিবেশ গড়তে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম

১০

রাজবাড়ীতে এনজিও বিষয়ক সমন্বয় কমিটির সভা

১১

গোয়ালন্দে ভেজাল মশলা তৈরির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

১২

গোয়ালন্দে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

১৩

ঈদে দৌল‌ত‌দিয়া-পাটু‌রিয়া নৌরু‌টে থাক‌বে ক‌য়েকস্ত‌রের নিরাপত্তা ব‌্যবস্থা

১৪

রাজবাড়ীতে শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে জামাইয়ের টাকা আত্মসাতের অভিযোগ

১৫

গোয়ালন্দে এক কিলোমিটারের দূর্ভোগ যেন শেষ হয় না!

১৬

তেল সংকটে রাজবাড়ীতে পাম্পে ভিড়, নির্ধারিত সীমায় তেল বিক্রি

১৭

গোয়ালন্দে গভীর রাতে অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস

১৮

গোয়ালন্দে হেরোইনসহ দুই যুবক গ্রেপ্তার

১৯

বীরমুক্তিযোদ্ধা আ. সামাদ মোল্লাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

২০