রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক-শিক্ষার্থী মতবিনিময় সভা - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৯ অগাস্ট ২০২৫, ১২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক-শিক্ষার্থী মতবিনিময় সভা

Oplus_0

কামাল হোসেন : শিক্ষার মান উন্নয়নে রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস। সভা পরিচালনা করেন সহকারী শিক্ষক মো. শরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মো. সদর আলী, সিনিয়র শিক্ষক মো. জহুরুল ইসলাম, মোঃ শরিফুল ইসলাম, মোঃ আব্দুল কাইয়ুম, সাজিয়া আফরীনসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস বলেন, “শিক্ষার্থীদের হাতে মোবাইল ফোন দেয়া যাবে না। পড়াশোনার পাশাপাশি বাকি সময়টুকু তারা কীভাবে ব্যয় করছে, সে দিকেও অভিভাবকদের নজর রাখতে হবে। শিক্ষার্থীদের মানসিক বিকাশের বিষয়েও সমান গুরুত্ব দিতে হবে শিক্ষক ও অভিভাবকদের।” তিনি আরও বলেন, বিদ্যালয়ের সঙ্গে শিক্ষার্থীর পাশাপাশি অভিভাবকদেরও নিবিড় সম্পর্ক থাকা প্রয়োজন। কারণ, অনেক সময় বিদ্যালয়ের নানা অসংগতি অভিভাবকদের চোখেই ধরা পড়ে। শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের মতামত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অভিভাবকরা জানান, এ ধরনের মতবিনিময় সভা শিক্ষার্থীদের শিক্ষার মান বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদের মধ্যে সম্পর্ক জোরদার হলে বিদ্যালয়ের সার্বিক পরিবেশ আরও উন্নত হবে বলে তারা মত দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে পবিত্র আশুরার মাতমে অংশ নিয়ে এক ব্যাক্তির মৃত্যু

পাংশায় নিহতের পরিবার ও সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শনে এমপি

পাংশায় স্কুল ফাঁকির শাস্তি ৮০০ গাছ রোপণ

কালুখালীতে অবৈধ জাল তৈরির কারখানা থেকে সাড়ে ৬ লাখ টাকার জাল জব্দ

বালিয়াকান্দিতে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল কিশোরের

রাজবাড়ীতে পেয়াজের দাম না পেয়ে ক্ষোভে পানিতে পেয়াজ ফেলে দিলেন কৃষক

রাজবাড়ীতে একদিনে ১ লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

রাজবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১০

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

১১

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

১২

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

১৩

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

১৪

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

১৫

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

১৬

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়া উদ্ধার হলেও আসামি পলাতক

১৭

গোয়ালন্দে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ভেকু বিকল ও ট্রাক জব্দ

১৮

রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে মাছের পোনা বিতরণ

১৯

রাজবাড়ী হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কিডনি ডায়ালাইসিস সেন্টারের ঘোষণা

২০