গোয়ালন্দে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষীকি পালন - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২০ অগাস্ট ২০২৫, ১:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষীকি পালন

সিরাজুল ইসলাম : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে বর্ণাঢ্য র‌্যালি, পরিচ্ছন্নতা কর্মসূচি ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ আগস্ট) বিকেল ৫টার দিকে সেবা, ঐক্য ও প্রগতি এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে গোয়ালন্দ উপজেলা, পৌর ও ঘাট শাখা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল—বর্ণাঢ্য র‌্যালি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিচ্ছন্নতা কার্যক্রম এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ করা হয়। কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তারা বলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সবসময় জনগণের সেবায় নিয়োজিত এবং ভবিষ্যতেও দেশ ও গণতন্ত্র রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে বক্তারা জাতীয়তাবাদের আদর্শ তুলে ধরে বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী শুধু উৎসব নয়, এটি নতুন করে সংগঠিত হওয়ার অঙ্গীকার, তাই আমরা আজ পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিচ্ছন্নতা কর্মসূচি হাতে নিয়েছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিচ্ছন্নতার পাশাপাশি রোগীদের ঔষধ, এ্যামবুলেন্স সহ যদি কোন সেবা ব্যহত হয় তাহলে আমরা কৃষক দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সহ সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. মো. আসলাম মিয়া নির্দেশে তা ব্যবস্থা করে দেওয়া দিব।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ১৯৮১ সালের ১৯ আগস্ট প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি গণতান্ত্রিক আন্দোলনসহ বিভিন্ন সামাজিক-মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। র‌্যালি, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন কালে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. তুহিনুর রহমান, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হোসেন, গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়াহিয়া খান এহিয়া, গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আবু সাঈদ মন্ডল, গোয়ালন্দ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সজিব, দেবগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজান, যুগ্ন আহ্বায়ক সাব্বির, ছোট্ট ভাকলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেল, সদস্য সচিব এরশাদ, উজান চর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেল, সদস্য সচিব মানিক খান, দৌলতদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রেজাউল করিম খান সহ নেতাকর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াকান্দিতে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল কিশোরের

রাজবাড়ীতে পেয়াজের দাম না পেয়ে ক্ষোভে পানিতে পেয়াজ ফেলে দিলেন কৃষক

রাজবাড়ীতে একদিনে ১ লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

রাজবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

১০

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

১১

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

১২

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়া উদ্ধার হলেও আসামি পলাতক

১৩

গোয়ালন্দে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ভেকু বিকল ও ট্রাক জব্দ

১৪

রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে মাছের পোনা বিতরণ

১৫

রাজবাড়ী হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কিডনি ডায়ালাইসিস সেন্টারের ঘোষণা

১৬

বালিয়াকান্দিতে ব্যবসায়ীকে মারধর করে লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই, অভিযুক্ত গ্রেফতার

১৭

বালিয়াকান্দিতে রং মিশিয়ে লাল তিল কে কালো করার দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা 

১৮

কালুখালীতে জামায়াত কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার-৩

১৯

গোয়ালন্দে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরানে সমর্থন

২০