গোয়ালন্দে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা - Rajbari
জহুরুল ইসলাম হালিম
২৫ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল হুদার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মারুফ হাসান, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজির হোসেন মোল্লা, রাবেয়া ইদ্রিস মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস ও মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম। এ ছাড়া গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সুলতান নূর ইসলাম মুন্নু মোল্লা, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব মো. নাজিরুল ইসলাম তিতাস, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম শফিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি চূড়ান্ত করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং রাতে আলোকসজ্জা।

এ ছাড়া ১৬ ডিসেম্বর সকালে গোয়ালন্দ কেন্দ্রীয় শহীদ মহিউদ্দিন আনসার ক্লাবে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের পর উপজেলা পরিষদ চত্বরে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে তিন দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দ উপজেলা কৃষক দলের সভাপতি বক্করের মৃত্যু

১

যৌনপল্লীতে আটকে রেখে দেহব্যবসায় বাধ্য করায় দুইজনের যাবজ্জীবন কারাদন্ড

২

দীর্ঘ ৪৪ দিন পর ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

৩

ফায়ার সার্ভিসের ‘১০২’ নম্বরে কল করে সেবা গ্রহনের আহবান

৪

গোয়ালন্দে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

৫

‘বাংলাদেশে আ’লীগ আর কখ‌নো ফি‌রে আসবে না, ফ‌লে দুঃস্বপ্ন দেখবেন না’ -প্রতিমন্ত্রী খৈয়ম

৬

রাজবাড়ী‌তে নারীর কা‌নের দুল নি‌য়ে উধাও চালকবে‌শের প্রতারক

৭

রাজবাড়ীতে এক কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

৮

পাংশায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

৯

গোয়ালন্দে গাঁজাসহ আটক ব্যাক্তির ১৪ দিনের কারাদণ্ড

১০

বিউটি পার্লারে চাকরি দেওয়া কথা বলে কিশোরীকে যৌনপল্লীতে বিক্রি, আটক ১

১১

রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে সরকারি আমন ধান সংগ্রহ শুরু

১২

গোয়ালন্দ মোড়ে বাস চাপায় স্কুলছাত্র নিহত

১৩

গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

১৪

দৌলতদিয়ায় আজমেরী হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা

১৫

গোয়ালন্দে মহাসড়কে হেলমেটবিহীন ৩ মোটরসাইকেল চালককে জরিমানা

১৬

দৌলতদিয়ার মাদকসম্রাজ্ঞী রোজির মেয়ে জামাই তুহিন হেরোইনসহ গ্রেপ্তার

১৭

রাজবাড়ী শহরে পরিত্যক্ত ট্রাকে আগুন

১৮

অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীর জনসভা সফল করতে গোয়ালন্দে প্রস্তুতি সভা

১৯

রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন

২০